কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪, ০১:২৫ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ০১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির সাংগঠনিক পদ হারালেন রবিউল, জানা গেল কারণ

রবিউল আলম রবি। ছবি : সংগৃহীত
রবিউল আলম রবি। ছবি : সংগৃহীত

বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবির সাংগঠনিক পদ স্থগিত করেছে বিএনপি। এ সংক্রান্ত একটি চিঠি রবিকে দেওয়া হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। দীপ্ত টিভির কর্মকর্তা হত্যার ঘটনায় রবির নাম উঠে আসে। এর প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিলো বিএনপি। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রবির সকল সাংগঠনিক পদ স্থগিত থাকবে বলে জানানো হয় চিঠিতে।

এতে আরও বলা হয়, গত ১১ অক্টোবর রবিকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। চব্বিশ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়। পরবর্তীতে শেখ রবি যে জবাব দিয়েছেন তা সন্তোষজনক না হওয়ায় সকল সাংগঠনিক পদ স্থগিত করা হলো।

এর আগে, বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাজধানীর রামপুরা মহানগর প্রজেক্টে বাড়ি নির্মাণ ও ফ্লাট ভাগাভাগি নিয়ে জমির মালিক ও প্লিজেন্ট প্রোপার্টিজ (প্রা.) লি. নামে একটি ডেভেলপার কোম্পানির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। দ্বন্দ্বের জেরে ডেভেলপার কোম্পানি, জমির মালিক ও ভবনের অন্যান্য মালিকের মধ্যে ভাঙচুর ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে গুগুরুতর আহত হন দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিম। পরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

নিহত তামিমের বাবা প্রকৌশলী সুলতান আহমেদ জানান, চুক্তি অনুযায়ী ৫টি ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও ডেভেলপার কোম্পানি মাত্র আমাদের দুটি ফ্ল্যাট হস্তান্তর করে। বাকি তিনটির মধ্যে একটি ফ্ল্যাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তার শ্বশুরের কাছে বিক্রি করে প্লিজেন্ট প্রোপার্টিজ। এর জেরেই প্রাণ গেল তামিমের।

এ ঘটনায় নিহত তামিমের বাবা সুলতান আহমেদ বাদী হয়ে রাজধানীর হাতিরঝিল থানায় ১৬ জন এজহার নামীয় আসামিসহ অজ্ঞাতনামা ১১থেকে ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে উদ্বোধনের আগেই পৌনে ১৩ কোটির টাকার মসজিদে ফাটল

ব্রাজিল কোন কৌশলে জাপানকে হারাল, জানালেন আনচেলত্তি

ঘুমন্ত স্বামীকে বিশেষ কায়দায় হত্যার পর মাটিচাপা দেন স্ত্রী

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ডানপন্থি, বাগড়া বামপন্থিদের

আজকের স্বর্ণের বাজারদর

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক

চোখ উপড়ানো অবস্থায় মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্র চুক্তি মানলেই প্রতিশ্রুতি রক্ষা করবে ইরান, বললেন পেজেশকিয়ান

রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭.৬ শতাংশ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯

১০

ব্রাজিলের জয়ে অনন্য রেকর্ড ক্যাসেমিরোর

১১

বিশ্বকাপে মহা অঘটন, ৪৪ বছরের ইতিহাস ভেঙে জার্মানির বিদায়

১২

১২ কোটি টাকার মডেল মসজিদে ফাটল 

১৩

আইভরি কোস্ট বা নরওয়ের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড কেমন?

১৪

রাজধানীতে আজ কোথায় কী

১৫

কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে

১৬

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট: যুবক আটক

১৭

প্রথমার্ধে গোলশূন্য মরক্কো-নেদারল্যান্ডস

১৮

নবম পে-স্কেল: ১ জুলাই থেকে নতুন মূল বেতন, ভাতা মিলবে কবে?

১৯

৩০ জুন / আজকের নামাজের সময়সূচি

২০
X