কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ০২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

এইচএসসি ও আলিম পরীক্ষায় উত্তীর্ণদের ছাত্রশিবিরের অভিনন্দন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জাহিদুল ইসলাম ও সংগঠনটির লোগো। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জাহিদুল ইসলাম ও সংগঠনটির লোগো। ছবি : সংগৃহীত

এইচএসসি ও আলিম পরীক্ষায় যারা ভালো ফল অর্জন করতে সক্ষম হয়েছেন, তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। তবে যারা কাঙ্ক্ষিত রেজাল্ট পাননি, তাদের হতাশ না হয়ে জীবনের পরবর্তী ধাপের সফলতার জন্য এখনই কাজ শুরু করার পরামর্শ দেন তিনি।

মঙ্গলবার (১৫ অক্টোবর) কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডা. সাদেক আব্দুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জাহিদুল ইসলাম বলেন, মনে রাখতে হবে, দুনিয়ার কোনো অর্জনেই অতি আবেগ প্রকাশ করা যাবে না। বরং স্রষ্টার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে সিজদায় লুটিয়ে পড়তে হবে এবং বড় বিজয়ের দিকে দৃষ্টি স্থির রাখতে হবে।

শিবির সেক্রেটারি বলেন, বিশ্বাসীরা দুনিয়াতে কোনো কিছু হারালে বা অর্জন করতে না পারলে হতাশ হয় না। বরং ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে, নব প্রচেষ্টায় আরও ভালো কিছু অর্জনের প্রচেষ্টা চালিয়ে যায় এবং মহান আল্লাহর ওপর ভরসা করে।

বাংলাদেশের প্রেক্ষাপটে জিপিএ-৫ প্রাপ্তি ভর্তি পরীক্ষায় কিছুটা এগিয়ে রাখলেও বাস্তবতায় এমন বহু উদাহরণ রয়েছে যেখানে জিপিএ-৫ না পেয়েও পরবর্তীতে উচ্চমানে পৌঁছতে সক্ষম হয়েছে অনেকেই। তাই পরবর্তী ধাপের সফলতার জন্য স্বপ্ন, সাহস, বিশ্বাস, অধ্যবসায় ও পরিশ্রমকেই মুখ্য হিসেবে গ্রহণ করার পরামর্শ দেন তিনি।

সবশেষে এইচএসসি সবার জন্য ভালোবাসা ও শুভকামনা জ্ঞাপন করেছেন ছাত্রশিবিরের এ সেক্রেটারি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুনঃপেনশন-ভাতার রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অবসরপ্রাপ্তদের

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক

ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় প্রাণ দিলেন স্বামী

ইয়ামালের প্রেমিকা কে এই গার্সিয়া, কীভাবে পরিচয়?

মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

হামাসের নতুন প্রধান নির্বাচিত হলেন খলিল আল-হাইয়া

টানা ৩০ দিন ভেজানো কিশমিশ খেলে শরীরে যে ৫ পরিবর্তন আসতে পারে

ইরানের হামলায় আহত বহু মার্কিন সেনার তথ্য গোপন রেখেছে পেন্টাগন

জিয়াউল আহসানের রূপগঞ্জের বাড়িতে দুদকের অভিযান

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশের সভা অনুষ্ঠিত

১০

মায়ের কাছ থেকে যে ৮ বৈশিষ্ট্য পায় সন্তান

১১

এনসিপির এক নেতা বহিষ্কার

১২

রূপায়ণ সিটিতে বিশ্বকাপের রোমাঞ্চ, একসঙ্গে উচ্ছ্বাসে মাতলেন দেশি-বিদেশিরা

১৩

‘এসএসসিতে গণিতে কেউ ফেল করবে না’ লক্ষ্য নিয়ে শিক্ষকদের সমন্বিত উদ্যোগ

১৪

দিল্লির প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান

১৫

আইসিএবি’তে সাফা কুইজ, গণ বক্তৃতা ও প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

১৬

আভিজাত্যপূর্ণ খাবারের নতুন ঠিকানা ‘দ্য গ্র্যান্ডিয়র’ ও ‘প্লেফিনিটি’

১৭

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছাড়ল একদল সমর্থক

১৮

‘জুলাই সনদ প্রতিষ্ঠার জন্য সরকার ও বিরোধী দলের আলোচনা প্রয়োজন’

১৯

জেসিআই মানিকগঞ্জের ‘জলধারা’ প্রকল্পে বিশুদ্ধ পানি পাবে ১৫ হাজার বাসিন্দা

২০
X