কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪, ০৯:১৯ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্র-জনতার বিপ্লব বিশ্ব মজলুমদের অনুপ্রেরণার নতুন দিগন্ত : সিবগাতুল্লাহ

তুরস্কের ইস্তাম্বুলে আয়োজিত ‘ইসলামিক ওয়ার্ল্ড ইয়ুথ ফোরাম-২৪’ সম্মেলনে কথা বলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ। ছবি : সংগৃহীত
তুরস্কের ইস্তাম্বুলে আয়োজিত ‘ইসলামিক ওয়ার্ল্ড ইয়ুথ ফোরাম-২৪’ সম্মেলনে কথা বলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ। ছবি : সংগৃহীত

ছাত্র-জনতার বিপ্লব বিশ্ব মজলুমদের জন্য অনুপ্রেরণার নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ।

শনিবার (১৯ অক্টোবর) তুরস্কের ইস্তাম্বুলে আয়োজিত ‘ইসলামিক ওয়ার্ল্ড ইয়ুথ ফোরাম-২৪’ সম্মেলনে এ কথা বলেন তিনি। তিন দিনব্যাপী এই সম্মেলনের দ্বিতীয় দিনে বক্তব্য দেন সিবগাতুল্লাহ। বক্তৃতায় গত জুলাই-আগস্টে সংঘটিত বাংলাদেশের ছাত্র-জনতার আন্দোলনের ঐতিহাসিক ভূমিকা এবং স্বৈরাচারী সরকারের পতনের ঘটনাবলি তুলে ধরেন।

সিবগাতুল্লাহ বলেন, ছাত্র-জনতার আন্দোলন ছিল মূলত একটি নিরস্ত্র বিপ্লব। ছাত্র-শিক্ষক, নারী-পুরুষ-শিশুসহ সাধারণ জনতা ঐক্যবদ্ধভাবে নিরস্ত্র অবস্থায় প্রশাসন, সরকারি দল ও তাদের পেটুয়া বাহিনীকে পরাস্ত করে বিজয় ছিনিয়ে এনেছে। স্বৈরাচার সরকার মানবতাবিধ্বংসী আগ্রাসন চালিয়েও ঐক্যবদ্ধ আন্দোলন দমাতে ব্যর্থ হয়েছে। ছাত্রদের নেতৃত্বে জনতা মিলিত হয়ে সরকারের পতন নিশ্চিত করেছে। বাংলাদেশের এই ছাত্র আন্দোলন শুধু দেশের ভেতরে নয়; বরং সারা বিশ্বের নিপীড়িত মানুষের জন্য এক বিরাট অনুপ্রেরণার নতুন দিগন্ত উন্মোচন করেছে।

তিনি বিভিন্ন দেশ থেকে আগত ছাত্র ও যুবনেতাদের বিশ্ব কমিউনিটির সংহতির কথা উল্লেখ করে বলেন, বিশ্বের বিভিন্ন দেশ ও জাতির মাঝে ঐক্য প্রতিষ্ঠা করা বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার জন্য অপরিহার্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ড মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

১০

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১১

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১২

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৩

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৪

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১৫

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১৬

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

১৭

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১৮

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১৯

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

২০
X