কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ০৭:১০ পিএম
অনলাইন সংস্করণ

রিট থেকে নাম প্রত্যাহারের আহ্বান এলডিপির

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে অবিলম্বে দুঃখ প্রকাশ করে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের কাছে ক্ষমা চাইতে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে হাইকোর্টে দায়ের রিট থেকে এলডিপির নাম প্রত্যাহারের আহ্বানও জানানো হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) বিকেলে গণমাধ্যমে এলডিপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দীন রাজ্জাক প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সমন্বয়করা স্বৈরাচার হাসিনাবিরোধী আন্দোলনে ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির অবদান সম্পর্কে জানেন না, তারা আর যাই হোক- মেধাবী ও রাজনীতি সচেতন ব্যক্তি হতে পারেন না। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীতে এলডিপির ৪ নেতাকর্মী নিহত, ৪ জনের অঙ্গহানি ও ১৫ জন গুলিবিদ্ধ হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিগত ১৬ বছরে হাসিনাবিরোধী আন্দোলনে রাজপথে গুরুত্বপূর্ণ অবদান রাখা দল এলডিপির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ এবং ভবিষ্যতে নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত রাখতে হাইকোর্টে সমন্বয়কদের রিট করার বিষয়টি দুঃখজনক। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এর আগে সোমবার আওয়ামী লীগ, এলডিপিসহ ১১টি দলকে রাজনৈতিক কার্যক্রম থেকে বিরত রাখতে এবং আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত তিনটি নির্বাচন অবৈধ ঘোষণা চেয়ে আদালতে রিট হয়েছে। হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও হাসিবুল ইসলাম পৃথক দুটি রিট আবেদন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

১০

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

১১

নেইমার ভক্তদের জন্য সুখবর

১২

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

১৩

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১৪

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১৫

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১৬

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১৭

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১৮

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১৯

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

২০
X