বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ১০:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

রাষ্ট্রকে নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ করেছিলেন শেখ হাসিনা : যুবদল সম্পাদক

রাষ্ট্রকে নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ করেছিলেন শেখ হাসিনা : যুবদল সম্পাদক

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, বিগত ১৬ বছরে স্বৈরাচার শেখ হাসিনাবিরোধী দলের ওপরে জুলুম-নিপীড়ন চালিয়ে গুম-খুনের ইতিহাস রচনা করেন। এভাবে তিনি রাষ্ট্রকে নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ করেছিলেন।

মঙ্গলবার (০৫ নভেম্বর) দিনব্যাপী সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাস ইউনিয়ন বাজার, সদর ধানগড়া বাজার, সিরাজগঞ্জ বাজার স্টেশন চত্বর, এসএস রোড এবং কাজীপুর উপজেলায় আলমপুর মোড়সহ বিভিন্ন প্রান্তে ‘ধানের শীষ’ সংবলিত লিফলেট এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগকালে এক পথসভায় তিনি এ কথা বলেন।

নুরুল ইসলাম নয়ন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দিয়েছেন- আমরা যেন কোনো প্রতিহিংসার রাজনীতি না করি। আমাদের রাজনীতি হবে সাম্য ও মানবিক। মনে রাখবেন, গত ১৬ বছর ফ্যাসিবাদী হাসিনা সরকারের কর্মকাণ্ডে মানুষ ক্ষিপ্ত ছিল। ফলে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। সেটি আমাদের উপলব্ধি করতে হবে। আগামীতে রাষ্ট্র ও সমাজ গঠনে কাজ করতে হবে। কাজেই এখন থেকেই আপনারা নিজেদের সেভাবে প্রস্তুত করুন।

তিনি বলেন, গত ৫ আগস্টের পর দেশে বিএনপির মিছিল-মিটিংয়ে শত শত মানুষের উপস্থিতি হয়। আমাদের খেয়াল রাখতে হবে, যেন আওয়ামী লীগের কোনো চিহ্নিত দালাল, চাঁদাবাজ এবং দুর্বৃত্ত মিছিলে ঢুকতে না পারে। গত ১৬ বছর রাজপথে আন্দোলন-সংগ্রাম করে বিএনপির অনেক নেতাকর্মী নিজেকে যোগ্য প্রমাণ করেছেন। কিন্তু নতুনদের ভিড়ে সেই নেতারা যাতে হারিয়ে না যায়, সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে।

আগামীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সাম্য ও মানবিক সমাজ গড়ার প্রত্যয় নিয়ে নির্বাচন পর্যন্ত সবাইকে মাঠে থাকার আহ্বান জানান যুবদলের এই কেন্দ্রীয় সাধারণ সম্পাদক।

পথসভার আগে নুরুল ইসলাম নয়ন জনগণের মাঝে তারেক রহমান ঘোষিত বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রস্তাব সম্বলিত লিফলেট বিতরণ করেন। এ সময় তার সঙ্গে জেলা ও উপজেলা পর্যায় যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১০

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১১

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১২

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৩

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৪

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৫

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৬

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৭

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৮

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৯

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

২০
X