কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ১০:০১ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির পুলিশ সংস্কারসংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

পুলিশ সংস্কারে বিএনপির প্রস্তাবনাসংক্রান্ত কমিটির মতবিনিময় সভা। ছবি : কালবেলা
পুলিশ সংস্কারে বিএনপির প্রস্তাবনাসংক্রান্ত কমিটির মতবিনিময় সভা। ছবি : কালবেলা

পুলিশ সংস্কারে বিএনপির প্রস্তাবনাসংক্রান্ত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) গুলশানে চেয়ারপারসন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে পুলিশ সংস্কারে কমিটি গঠন করে বিএনপি।

সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দীন আহমদ। কমিটির সদস্য সাবেক আইজিপি আশরাফুল হুদা, সাবেক স্বরাষ্ট্র সচিব জনাব এসএম জহুরুল ইসলাম, সাবেক ডিআইজি খান সাঈদ হাসান (সদস্য সচিব), সাবেক পুলিশ সুপার আনসার উদ্দীন খান পাঠানসহ বিভিন্ন পর্যায়ের অবসরপ্রাপ্ত বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা এ সভায় অংশ নেন।

সভায় বর্তমান অন্তবর্তী সরকারের গঠন করা পুলিশ সংস্কার কমিশনকে প্রয়োজনীয় তথ্য, উপাত্ত ও সুপারিশমালা প্রণয়ন করে সহায়তা করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা ও মূল্যবান মতামত গ্রহণ করা হয়।

কমিটি সূত্রে জানা গেছে, বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী জনবান্ধব পুলিশ বাহিনী গড়ার লক্ষ্যে খুব শিগগিরই বিএনপির পক্ষ থেকে প্রয়োজনীয় সুপারিশমালা পুলিশ সংস্কার কমিশনের কাছে উপস্থাপন করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে আমির হামজা / খুচরা পয়সার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

রংপুরে ৪৮ ঘণ্টায় সাতজনের মরদেহ উদ্ধার

যৌন নিপীড়ন মামলার হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা 

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ!

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতা ও এমপিদের কুশল বিনিময়

সীমান্তে বিএসএফের পুশইন অপচেষ্টা ভেস্তে দিল বিজিবি

সন্তান হত্যায় মায়ের ১৩ বছরের কারাদণ্ড

ব্রাজিলকে হারানোর লক্ষ্যে ‘মেসি’ ছাড়াই মাঠে নামছে জাপান

‘জামায়াতের মিথ্যাচারের রাজনীতির মুখোশ উন্মোচন হয়ে গেছে’

অ্যাপোলো ক্লিনিকে আন্তর্জাতিক সিএমই আয়োজন করল টেইনমপেট

১০

মঙ্গলবার দেশে ফিরছে কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ

১১

পেনাল্টি বক্সের সামনে ‘ডি’ আকৃতি কেন?

১২

ক্রিকেট কোচের ৪৭ বছরের সশ্রম কারাদণ্ড

১৩

বিকেএসপিতে ‘২য় বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত

১৪

চল্লিশ ছুঁলেই সবাই বলে, উফ! বুড়ি হয়ে গেলে: অপরাজিতা আঢ্য

১৫

কলাগাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

১৬

জামালপুর–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৭

মালয়েশিয়ায় ৭ বছর পর মুক্তি পেল দুই বাংলাদেশি 

১৮

গ্রাহকদের কোটি টাকা নিয়ে ব্যাংকের ক্যাশিয়ার লাপাত্তা

১৯

করমুক্ত আয়সীমা বাড়িয়ে অর্থবিল পাস

২০
X