কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের বিশৃঙ্খলা রোধে সরব ছিল স্বেচ্ছাসেবক দল

শহীদ নূর হোসেন দিবসে রাজধানীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মিছিল। ছবি : কালবেলা
শহীদ নূর হোসেন দিবসে রাজধানীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মিছিল। ছবি : কালবেলা

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতে নির্দেশনা অনুযায়ী রোববার (১০ নভেম্বর) মাঠে সরব ছিল বিএনপি। শহীদ নূর হোসেন দিবসের কর্মসূচি ঘিরে আওয়ামী লীগ যাতে রাজপথে নেমে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সতর্ক ছিল বিএনপিও।

এর অংশ হিসেবে বিকেলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে দলটির অন্যতম অঙ্গসংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। মিছিলে নেতৃত্ব দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে হাইকোর্ট-সচিবালয়-জিরো পয়েন্ট-পুরানা পল্টন-দৈনিক বাংলা-ফকিরাপুল হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়। রাজীব আহসানের সঞ্চালনায় পথসভায় এসএম জিলানী বক্তব্য রাখেন।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী, সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, ডা. জাহেদুল কবির জাহিদ, রফিকুল ইসলাম, আব্দুল কুদ্দুস, ডি জেড এম হাসান বিন শফিক সোহাগ, হাজি নাসির উদদীন মোল্লা, মনির আলম চৌধুরী, রাসেল মাহমুদ, এম জি মাসুম রাসেল, ফরহাদ উদ্দিন, ওয়াহিদুর রহমান বানী, সরদার মো. নুরুজ্জামান, নেসার উদ্দিন সফি, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, যুগ্ম সম্পাদক নিয়াজ মাখদুম মাসুম বিল্লাহ, মনিরুল ইসলাম মনির, কাজী মোখতার হোসেন, সহিদুল ইসলাম সোহেল, জসিম উদ্দিন, এস এম কবির, মোহাম্মদ উল্লাহ চৌধুরী ফয়সাল, রফিকুল ইসলাম রফিক, সরোয়ার ভূঁইয়া রুবেল, জসিম হাওলাদার, আলাউদ্দিন জুয়েল, মো. আনোয়ার হোসেন, নাসিমা আক্তার সিমু প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১০

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১১

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১২

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৩

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৪

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৫

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১৬

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

১৭

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১৮

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

১৯

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

২০
X