কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

পতিত স্বৈরাচারের আস্ফালনকে ছাত্র-জনতা রুখে দিবে : মজনু

রাজধানীর গুলিস্তান, বাইতুল মোকাররম, জিপিও এবং স্টেডিয়াম এলাকায় মিছিল করে বিএনপি নেতারা। ছবি : কালবেলা
রাজধানীর গুলিস্তান, বাইতুল মোকাররম, জিপিও এবং স্টেডিয়াম এলাকায় মিছিল করে বিএনপি নেতারা। ছবি : কালবেলা

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেছেন, পতিত ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসরদের আস্ফালনকে রুখে দিবে বাংলাদেশের ছাত্র-জনতা। দেশের জনগণকে মহাসমুদ্রসম ঋণগ্রস্ত করে, হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যা করে যে ফ্যাসিস্ট পালিয়ে গেছে- তাকে আর কোনোভাবেই এ দেশের মাটিতে দম্ভ করতে দেওয়া হবে না।

শহীদ নূর হোসেন দিবসকে সামনে রেখে শেখ হাসিনা এবং তার দোসরদের অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে রোববার (১০ নভেম্বর) ঢাকা মহানগরীর গুলিস্তান, বাইতুল মোকাররম, জিপিও এবং স্টেডিয়াম এলাকায় মিছিল-সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ দক্ষিণ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তানভীর আহমেদ রবিন বলেন, স্বৈরাচার তাড়াতে এ দেশের ছাত্র-জনতা যেভাবে রক্ত দিয়েছে, আবার তাদের পুনর্বাসনের চেষ্টা কিংবা অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা হলে একইভাবে রুখে দেওয়া হবে।

এ দিন ঢাকা মহানগরীর ২৪টি থানা এবং ৮০টি সাংগঠনিক ওয়ার্ডে এই কর্মসূচি পালিত হয় বলে নেতারা জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬- ২০২৭ মেয়াদের জন্য আইসিএবির সভাপতি ও ৪ সহসভাপতি নির্বাচিত

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা

কর্ণফুলীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণ, দগ্ধ ৬

বাংলায় আসছে তুরস্কের জনপ্রিয় মেগাসিরিজ ‘সেলাহাদিন আইয়ুবি’

জলবায়ু গবেষণার আন্তর্জাতিক হাব হতে চায় খুবি: খুবি উপাচার্য

পদ্মায় গোসলে নেমে প্রাণ গেল দুই শিক্ষার্থীর

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২৫

বিশ্বজুড়ে ১৩ লাখ রোটারিয়ান অসহায় মানুষের কল্যাণে কাজ করছেন ইশতিয়াক 

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা 

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর নিয়োগ

১০

কুষ্টিয়ায় ফিজিওথেরাপিস্টে ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাল এম-ট্যাব

১১

চুক্তি বাস্তবায়ন ও জব্দ অর্থ উদ্ধারে কাতারের সঙ্গে বৈঠকে বসছে ইরান

১২

উন্নয়নকাজের মান ও সময়সীমায় ছাড় নয়: সিসিক প্রশাসক

১৩

চট্টগ্রামে নতুন থানা ও উপজেলা গঠনসহ ৬ প্রস্তাব উঠছে নিকার সভায়

১৪

টুঙ্গিপাড়া পৌরসভায় প্রায় ৭১ কোটি টাকার বাজেট ঘোষণা

১৫

৫ লাখ বাংলাদেশি রোগীকে চিকিৎসা দেওয়ার মাইলফলকে চেন্নাই অ্যাপোলো

১৬

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে যুবককে গুলি

১৭

সংসদে খলিলুর রহমান / পররাষ্ট্রের বাজেট ছাঁটাই হলে দূতাবাস বন্ধ করে দিতে হবে

১৮

চট্টগ্রাম বন্দরে টার্মিনাল ইজারা চুক্তির প্রক্রিয়া বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

১৯

স্কুল ফিডিংয়ের ডিম-পাউরুটি আত্মসাৎ: সেই শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা

২০
X