কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ

জনগণ প্রত্যাখ্যান করে এমন পথে এগোবেন না : ফারুক

ঢাকা মহানগর উত্তর ওলামা দল আয়োজিত পরিচিতি সভায় সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। ছবি : কালবেলা
ঢাকা মহানগর উত্তর ওলামা দল আয়োজিত পরিচিতি সভায় সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। ছবি : কালবেলা

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, আপনারা এমন পথে এগোবেন না- যেটার কারণে জনগণ আপনাদের আবার প্রত্যাখ্যান করে দেয়। আমাদের দাবি- সংস্কার চলবে, নির্বাচনের প্রস্তুতিও চলবে।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবন মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর ওলামা দল আয়োজিত পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বিএনপির এই নেতা আরও বলেন, আপনারা এমন সংস্কার কাজ হাতে নিবেন না, যেটা জনপ্রতিনিধিরা করবেন। আমরা নির্বাচন চাই, নির্বাচনের দিনক্ষণ চাই, নির্বাচনের প্রস্তুতি চাই, নির্বাচন কমিশন গঠন চাই, সংস্কারও চাই। কিন্তু বিতর্কিত ব্যক্তিদের কবলে পড়ে আবার যেন নির্বাচন বিলম্বিত না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান আমাদের ধৈর্য ধরতে বলেছেন। সেই ধৈর্য তো আমরা ধরেছি। কিন্তু সেই ধৈর্য যদি হয়- বিতর্কিত ব্যক্তিরা প্রশাসনে যাবে, আওয়ামী লীগের দোসররা মন্ত্রণালয়গুলোতে যাবে- সেটা তো হতে পারে না। সেটা আপনাদের (অন্তর্বর্তী সরকার) স্পষ্ট করতে হবে। আপনাদের প্রতি সমর্থন আছে, থাকবে।

দেশ আজ ষড়যন্ত্রের মুখে উল্লেখ করে ফারুক বলেন, দেশে কোনো স্বৈরাচারী থাকবে না বলে যে আন্দোলন হয়েছে, এতগুলো প্রাণ গেছে- তাও ষড়যন্ত্র থেমে নেই। আমাদেরকে সজাগ থাকতে হবে। এ দেশে আর কোনো স্বৈরাচার তৈরি হবে না। আমরা সবাই মিলে একটা গণতান্ত্রিক দেশ গড়ে তুলবো।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলে দেয়ার জন্য একটি আভাস আমরা পাচ্ছি। না হয় ট্রাম্প (নব নির্বাচিত আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আমেরিকায়, তার পরেরদিনই ট্রাম্পের ছবি নিয়ে মাঠে নামতে বললো। এগুলো ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।

এ সময় জাতীয়তাবাদী ওলামা দল ঢাকা মহানগর উত্তর শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নদীতে বিলীন বসতভিটার অর্ধেক, আশ্রয় হারানোর শঙ্কায় পরিবার

স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান

বিআরবি হসপিটালস লিমিটেডে আইভিএফ সেন্টারের সাফল্য উদযাপন

৯৯৯-এ ফোন: দুর্গম ঝরনায় যাওয়া ১০ শিক্ষার্থী উদ্ধার

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক / হজে ব্যাকঅ্যাপ আবাসন ১ শতাংশ রাখার অনুরোধ বাংলাদেশের

এই শিরোপা ফিরিয়ে আনতে সবকিছু উজাড় করে দেব: নিকো পাস

এক্স-রে করে পেটে ইয়াবা শনাক্ত, গ্রেপ্তার ৬

ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা 

সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের সামুদ্রিক অবরোধ ঘোষণা

টোস্টমাস্টার্স ডিস্ট্রিক্ট ৪১-এর মাধ্যমে বাংলাদেশ-নেপালের একসঙ্গে পথচলা শুরু

১০

নরসিংদীতে ৫ দিনে ৭ জনের মরদেহ উদ্ধার

১১

মাগুরায় স্কুলছাত্রীকে গলা কেটে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

১২

পুনঃপেনশন-ভাতার রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অবসরপ্রাপ্তদের

১৩

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক

১৪

ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় প্রাণ দিলেন স্বামী

১৫

ইয়ামালের প্রেমিকা কে এই গার্সিয়া, কীভাবে পরিচয়?

১৬

মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

১৭

হামাসের নতুন প্রধান নির্বাচিত হলেন খলিল আল-হাইয়া

১৮

টানা ৩০ দিন ভেজানো কিশমিশ খেলে শরীরে যে ৫ পরিবর্তন আসতে পারে

১৯

ইরানের হামলায় আহত বহু মার্কিন সেনার তথ্য গোপন রেখেছে পেন্টাগন

২০
X