কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ০৯:২৬ পিএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ১০:২৯ পিএম
অনলাইন সংস্করণ

রুদ্ধদ্বার বৈঠকে নেওয়া সিদ্ধান্ত জানালেন সমন্বয়করা

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। ছবি : সংগৃহীত
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। ছবি : সংগৃহীত

জুলাই-আগস্ট আন্দোলনের ফসল হলো অন্তর্বর্তী সরকার। তাই উপদেষ্টা নিয়োগের সময় অবশ্যই তাদের বক্তব্য নিতে হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

বুধবার (১৩ নভেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাংলামোটর কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের চার ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চলমান পরিস্থিতি পর্যালোচনা, আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণ, কেন্দ্রীয় ও স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে কথা হয়েছে।

সাংবাদিকদের হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের আজকের সভায় ১৫৮ জনের মধ্যে ৭০ থেকে ৮০ জন সমন্বয়ক ছিলেন। তবে অন্য সমন্বয়কদের সঙ্গে কোনো সমস্যা নেই। আমরা ঐক্যবদ্ধ আছি। নিজেদের মধ্যে কোনো বিশৃঙ্খলাও নেই।

তিনি বলেন, জুলাই-আগস্ট আন্দোলনের ফসল হলো অন্তর্বর্তী সরকার। এই সরকারের উপদেষ্টা নিয়োগের সময় অবশ্যই আমাদের বক্তব্য নিতে হবে।

সমন্বয়কদের মধ্যে নানা বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, শেষ পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিয়েছি শুধু সরকারের গুণগান গাইব না। পাশাপাশি গঠনমূলক সমালোচনাও করা হবে। এ ছাড়া মানুষের ভোগান্তি হয়, এমন কোনো কিছু করবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

তিনি জানান, বিপ্লবের ১০০ দিন উপলক্ষে আন্দোলনের শহীদ ও আহতদের নিয়ে দিনব্যাপী কর্মসূচি পালন করা হবে। আর এক থেকে দেড় মাসের মধ্যে দেশব্যাপী আন্দোলনের কমিটি দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্তমান যুগে সিন্দুক পাহারার চেয়ে সাইবার নিরাপত্তা বেশি জরুরি : তথ্যমন্ত্রী

নতুন পে-স্কেল বাস্তবায়ন যেখানে ‘আটকে’ আছে

পাংশায় শিশু ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

খালি চার্জার সকেটে লাগিয়ে রাখলে কি বিদ্যুৎ খরচ হয়?

হোলি আর্টিজান হামলার ১০ বছর, আপিলে শুনানির অপেক্ষা

আর্জেন্টিনা-ব্রাজিলকে পেছনে ফেলে যেভাবে চ্যাম্পিয়ন হতে পারে ফ্রান্স

ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে মিথ্যাচার করছেন নেতানিয়াহু: ইসরায়েলের সাবেক সেনাপ্রধান

বাউবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের কার্যনির্বাহী পরিষদ গঠিত

নিখোঁজের ২২ দিনেও মেলেনি ফারজানার সন্ধান

আতিউরসহ ১৬ বছরের বাংলাদেশ ব্যাংকের বোর্ড সদস্যদের নথি তলব দুদকের

১০

শেষ ১৬ থেকে ফাইনাল পর্যন্ত কেমন হতে পারে ব্রাজিলের পথ

১১

জুলাইয়ে ভারী বৃষ্টিতে দেশের তিন অঞ্চলে বন্যার পূর্বাভাস

১২

ইউপি সদস্যদের বিরুদ্ধে স্বজনপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ

১৩

জুলাই মাসের এলপিজির নতুন দাম নির্ধারণ বৃহস্পতিবার

১৪

মৎস্য ঘেরে ‘ফুলকা পচা’ রোগের মড়ক, দিশেহারা চাষিরা

১৫

ডিসেম্বরে চালু হতে পারে আগ্রাবাদ র‍্যাম্প, নির্মাণকাজ শুরু

১৬

জিতেও নীরব নীতি আনচেলত্তির, জোগো বোনিতোয় রিয়াল ‘ডিএনএ’ মেশাচ্ছেন ডন

১৭

মেক্সিকোর জয়ে আনন্দ মিছিলে ‘দম বন্ধ’ হয়ে ৩ জনের মৃত্যু

১৮

ভারতীয় নাট্যজগতের কিংবদন্তি বিজয়া মেহতা আর নেই

১৯

সীমান্তের শূন্যরেখা থেকে উধাও বিএসএফের পুশইনকৃত ৩ যুবক

২০
X