কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪, ০৮:০৮ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ

মহিষের গুতায় আহতদের পাশে জামায়াতে ইসলামী

আহতদের খোঁজখবর নেন এবং আর্থিক সহযোগিতা করেন ড. মু. রেজাউল করিম। ছবি : কালবেলা
আহতদের খোঁজখবর নেন এবং আর্থিক সহযোগিতা করেন ড. মু. রেজাউল করিম। ছবি : কালবেলা

মহিষের গুতায় আহতদের খোঁজখবর নেন এবং আর্থিক সহযোগিতা প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মু. রেজাউল করিম।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাজধানীর মগবাজারের আমবাগান চল্লিশঘর বস্তিতে মহিষের গুতায় আহতদের সঙ্গে দেখা করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য, প্রচার মিডিয়া সম্পাদক ও ৩৫নং ওয়ার্ডের জামায়াত মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী মু. আতাউর রহমান সরকার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাতিরঝিল থানা পশ্চিমের আমির মু. ইউছুফ আলী মোল্লা, থানা সেক্রেটারি মো. রাশেদুল ইসলাম রাশেদ।

উল্লেখ্য, গত ০৬ নভেম্বর রাতে মগবাজারের চল্লিশঘর বস্তিতে মহিষের শিংয়ের গুতায় সাথী (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন। বুধবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন রনি (৩০), তার স্ত্রী নাদিয়া (২৪) ও শামছু (৪৫), মজিবর রহমান (৪৮), উজ্জল ও আখি আক্তার। আহত ব্যক্তিদের রাত সোয়া আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। আহত শামছুর রহমান এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১০

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১১

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

১২

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

১৩

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

১৪

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১৫

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১৬

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১৭

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১৮

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

১৯

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

২০
X