কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪, ০৬:৩৫ পিএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ০৬:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে নিয়ে যা বললেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আমরা বিএনপি পরিবার সংগঠনের পক্ষ থেকে হুইল চেয়ার বিতরণ কর্মসূচিতে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা জানান।

তারেক রহমান বলেন, আমরা মনে করি, আমাদের সাহায্য করার চেষ্টা থেমে গেলে চলবে না। সায়েন্স বর্তমানে অনেক এগিয়ে গেছে। যারা পা হারিয়েছেন তাদের ভবিষ্যতে এমন চিকিৎসার ব্যবস্থা করা হবে যাতে তারা হাঁটতে পারেন। ব্যক্তি হিসেবে সমাজের প্রতিটি মানুষকে আহ্বান করব সবাইকে এগিয়ে আসার জন্য।

তিনি বলেন, আমরা একটি রাজনৈতিক দলের সদস্য। রাজনৈতিক কর্মীর পাশাপাশি আমরা একেকজন মানুষ। মানুষ হিসেবে যখন পাশের কাউকে আমরা বিপদগ্রস্ত অবস্থায় দেখি তখন এগিয়ে আসা উচিত। আল্লাহর প্রতিটি সৃষ্টির পাশে দাঁড়ানো উচিত। কোনো পশুপাখিকেও আঘাত করা উচিত না।

এক যুগেরও বেশি সময় ধরে মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য বিএনপির বহু নেতাকর্মী আত্মাহুতি দিয়েছেন উল্লেখ করে তারেক রহমান বলেন, জুলাই আগস্টেও বিএনপির নেতাকর্মীরা প্রাণ দিয়েছেন। ভবিষ্যতে বিএনপি জনসমর্থন নিয়ে যদি সরকার গঠন করতে পারে তবে বিভিন্ন স্থানে শহীদদের নামে স্থান বা প্রতিষ্ঠানের নামকরণ হবে।

তিনি আরও বলেন, বিএনপি ইনশাআল্লাহ আগামীতে সরকারে গেলে রাষ্ট্রের পক্ষ থেকে যেসব পরিবারে এ ধরনের পঙ্গু মানুষ আছে তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে। বাংলাদেশের মানুষকে বলতে চাই, সহযোগিতার হাত বাড়িয়ে দিন- সংগঠন জরুরি না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

১০

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

১১

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১২

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১৩

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১৪

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১৫

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১৬

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১৭

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১৮

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৯

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

২০
X