কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ

অপরাধ করলে দলের নেতারও ছাড় নয় : নয়ন

ধানের শীষ সংবলিত লিফলেট বিতরণ করেন নয়ন। ছবি : কালবেলা
ধানের শীষ সংবলিত লিফলেট বিতরণ করেন নয়ন। ছবি : কালবেলা

অপরাধ করলে দলের নেতাকর্মী হলেও তারা ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। তিনি বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ যেন কোনো অপকর্ম করতে না পারে, সেই বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

বুধবার (২০ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ঈশ্বরগঞ্জ বাজার এবং গৌরীপুর উপজেলায় কলতাপাড়া বাজারে ‘ধানের শীষ’ সংবলিত লিফলেট এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগকালে এক পথসভায় নয়ন এসব কথা বলেন।

যুবদল সাধারণ সম্পাদক বলেন, যারা অপরাধ করছে না, মানুষকে আক্রমণ করছে না, তাদের হয়রানি করা বিএনপি সমর্থন করে না। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বহুদলীয় গণতন্ত্র ও মানুষের শান্তিপূর্ণ সহঅবস্থানে বিশ্বাস করে।

তিনি বলেন, দেশে-বিদেশে এখনো বাংলাদেশ এবং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। জনগণকে সঙ্গে নিয়ে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে। আওয়ামী লীগ ১৭ বছর পরিকল্পিতভাবে দেশের সব রাজনৈতিক কাঠামো ধ্বংস করেছে। দেশকে করেছিল একটি মাফিয়া রাষ্ট্র।

নয়ন বলেন, ২০২৪ সালে জনগণ আরেকটা অভ্যুত্থান দেখেছে। এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়েছে। কিন্তু তার দোসররা এখনো রয়ে গেছে। দেশের স্বাধীনতা- সার্বভৌমত্ব যারা ধ্বংস করতে আসবে, অত্যন্ত সজাগ ও সচেতন থেকে তাদের যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে। এখানে গণতন্ত্র ছাড়া ফ্যাসিবাদ আর সুযোগ পাবে না। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এদের মোকাবিলা করব।

অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়ে তিনি বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা নির্যাতন নিপীড়ন, খুন-গুম, ধর্ষণ করেছে। তারা একটি ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল। তাদের দ্রুত আইনের আওতায় আনুন। শেখ হাসিনাকে রেড নোটিশ জারি করে অতিদ্রুত বাংলাদেশের মাটিতে এনে বিচার করুন।

এ সময় ময়মনসিংহ জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

১০

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১১

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

১২

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

১৩

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৪

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৫

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

১৬

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

১৭

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১৮

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১৯

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০
X