কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

হয়তো সরকার বিশেষ মহলকে ভয় করছে : সেলিম উদ্দিন

তুরাগ দক্ষিণ থানার উদ্যোগে নায্যমূল্যে সবজি বিক্রয় কেন্দ্র উদ্বোধন। ছবি : কালবেলা
তুরাগ দক্ষিণ থানার উদ্যোগে নায্যমূল্যে সবজি বিক্রয় কেন্দ্র উদ্বোধন। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, জনদুর্ভোগ লাঘব করে দেশে স্বস্তিদায়ক পরিবেশ সৃষ্টি সরকারের দায়িত্ব হলেও এক্ষেত্রে তারা পুরোপুরি সফল হয়নি। তারা চেষ্টা করলেও কাঙ্ক্ষিত সফলতা আসেনি। ফলে দ্রব্যমূল্য এখনো আকাশচুম্বী। হয়তো সরকার বিশেষ মহলকে ভয় করছে। কিন্তু তাদের ভয় পেলে চলবে না, বরং জনগণকে ভয় করে জনগণের কল্যাণ ও মুক্তির জন্য কাজ করতে হবে। অন্যথায় তারা জনসমর্থন হারাবে।

সোমবার (২৫ নভেম্বর) সকালে রাজধানীতে তুরাগ দক্ষিণ থানার উদ্যোগে ন্যায্যমূল্যে সবজি বিক্রয়কেন্দ্র উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পাশাপাশি তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার ছাত্র-জনতার আন্দোলন এবং আত্মত্যাগের ফসল। তাই এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক।

সেলিম উদ্দিন বলেন, আল্লাহর সৃষ্টির সেরা জীব মানুষ। মানুষের দায়িত্ব ও কর্তব্য হলো মানবতার মুক্তি ও কল্যাণের জন্য কাজ করা। রাজনীতিকদের মুখে এমন কথা প্রতিনিয়তই শোনা যায়। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর তারা তাদের প্রতিশ্রুতি ভুলে গিয়ে জনগণের সেবার পরিবর্তে নিজের সেবা, পিতামাতার সেবা, সন্তান-সন্তুতির সেবা, আত্মীয়-স্বজনদের সেবায় ব্যস্ত হয়ে পড়েন। এমনই এক শাসরুদ্ধকর পরিস্থিতি থেকে জাতিকে রক্ষার জন্য নবীন প্রজন্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তারা জনদুর্ভোগ লাঘব করে দেশে এক স্বস্তিদায়ক পরিস্থিতির সৃষ্টি করেছে।

তিনি ছাত্র-জনতার অর্জিত বিজয়কে টেকসই করতে ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

তিনি দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে সরকারের প্রতি জোর দাবি জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী তুরাগ দক্ষিণ থানা সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে ও আবু সিদ্দিকের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মাওলানা মুহিব্বুল্লাহ। উপস্থিত ছিলেন- অঞ্চল সহকারী পরিচালক মো. মাহবুবুল আলম, জামায়াত নেতা মোহাম্মদ ফিরোজ আলম, আহসান হাবীব, মোহাম্মদ সাইফুর রহমান, তোফায়েল আহমেদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১০

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১১

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১২

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৩

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৪

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৫

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৬

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৭

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৮

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৯

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

২০
X