কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৩, ০৯:২৭ এএম
আপডেট : ১১ আগস্ট ২০২৩, ০৯:৩৯ এএম
অনলাইন সংস্করণ

ঢাকায় আজ কখন কোথায় কোন দলের কর্মসূচি

ঢাকার ম্যাপ।
ঢাকার ম্যাপ।

সামনে জাতীয় নির্বাচন। এর আগেই তত্ত্বাবধায়ক সরকারসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছে বিরোধীদলগুলো। এরই অংশ হিসেবে আজ শুক্রবার রাজধানীতে কর্মসূচি দিয়েছে বিএনপিসহ বেশ কয়েকটি দল।

ঢাকার দুই অংশে আজ দুপুর দুইটায় গণমিছিল করবে বিএনপি। একটি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে উত্তর বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে থেকে শুরু হয়ে মালিবাগের আবুল হোটেলে গিয়ে শেষ হবে। আরেকটি গণমিছিল মুগদার কমলাপুর স্টেডিয়াম এলাকা থেকে বের হয়ে শেষ হবে মালিবাগ রেলগেটে।

বিএনপি ছাড়াও গণতন্ত্র মঞ্চ, ১২-দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণফোরাম, গণ অধিকার পরিষদ, এলডিপিসহ আরও কিছু দলও আজ পৃথক মিছিল ও সমাবেশ করবে।

গণতন্ত্র মঞ্চ বিকেল চারটায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও মিছিল করবে। এই কর্মসূচিতে আ স ম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জোনায়েদ সাকিসহ সব শরিক দলের শীর্ষ নেতারা অংশ নেবেন। একই সময়ে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সেখানে সমাবেশ করবে।

বিজয়নগর পানির ট্যাংকের সামনে থেকে শান্তিনগর মোড় পর্যন্ত গণমিছিল করবে ১২-দলীয় জোট। বেলা তিনটায় এফডিসি-সংলগ্ন এলডিপির কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

এ ছাড়া বেলা তিনটায় পুরানা পল্টনে গণ অধিকার পরিষদ (নুরুল হক), একই সময়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গণ অধিকার পরিষদ (রেজা কিবরিয়া) গণমিছিল করবে। বিকেল চারটায় গণফোরাম ও পিপলস পার্টি যৌথভাবে আরামবাগ গণফোরামের অফিসের সামনে মিছিল ও সমাবেশ করবে। সন্ধ্যা ৭টায় মালিবাগ মোড়ে মিছিল করবে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১০

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১১

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১২

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৩

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৫

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৭

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৮

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৯

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

২০
X