কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪, ০৮:৩৪ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ঐক্য ধরে রাখতে জাতীয় সংলাপ জরুরি : ড. কামাল

ড. কামাল হোসেন। পুরোনো ছবি
ড. কামাল হোসেন। পুরোনো ছবি

অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার বিষয়ে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখতে জাতীয় সংলাপ জরুরি বলে মন্তব্য করেছেন গণফোরামের প্রতিষ্ঠাতা ও ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণফোরামের সপ্তম জাতীয় সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কামাল হোসেন বলেন, অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেওয়া ও সার্বিক সহযোগিতা করা সব রাজনৈতিক দল এবং জনগণের নৈতিক দায়িত্ব। এ বিষয়ে যে জাতীয় ঐক্যমত গড়ে উঠেছে, তা শেষ পর্যন্ত ধরে রাখা প্রয়োজন। এ জন্য গণতন্ত্রমনা সব রাজনৈতিক দল, ব্যক্তি ও নাগরিক সমাজের মধ্যে জাতীয় সংলাপ জরুরি।

বর্তমান পরিস্থিতিতে গণফোরামের নেতাকর্মীরা সব বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে জাতীয় কাউন্সিল অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন যাত্রা শুরু করবেন বলে আশা প্রকাশ করেন ড. কামাল।

তিনি আরও বলেন, ছাত্র-জনতা আবারও প্রমাণ করেছে- এই দেশ কোনো স্বৈরশাসকের নয়, এই দেশ জনগণের।

সম্মেলনে আরও বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও গণফোরাম নেতা মোস্তফা মোহসীন মন্টু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X