কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

জনগণ এখন স্বাধীনভাবে চলাচল করতে পারছেন : আমিনুল হক

মিনিবার ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন আমিনুল হক। ছবি : কালবেলা
মিনিবার ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন আমিনুল হক। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বিএনপির গত ১৬ বছরের আন্দোলন-সংগ্রাম এবং গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, নতুনভাবে বাংলাদেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। স্বৈরাচারমুক্ত বাংলাদেশে জনগণ এখন স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারছেন। এছাড়া উন্মুক্তভাবে খেলাধুলা থেকে শুরু করে সাংস্কৃতিক চর্চা ও স্বাধীনমতো চলাচল করতে পারছেন।

সোমবার (২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পল্লবীর ইস্টার্ন হাউজিং-এ সোনালী বাজার সংলগ্ন মাঠে হাউজিং বয়েজ মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি- বাংলাদেশ এখন অনেক নিরাপদ। বাংলাদেশে এখন আর কোনো স্বৈরাচার কিংবা বাইরের কেউ কোনো প্রভাব বিস্তার করে, যড়যন্ত্র করে কিছুই করতে পারবে না। কারণ বাংলাদেশের মানুষ এখন ঐক্যবদ্ধ। বিএনপি সবার ঐক্যের মধ্য দিয়ে একটা সুন্দর সমাজ, একটি সুন্দর বাংলাদেশ গড়তে চায় বলে জানান দলটির কেন্দ্রীয় নেতা আমিনুল হক।

হাউজিং বয়েজ ফুটবল ক্লাবের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পল্লবী দ্বিতীয় পর্ব বাড়ি ও ফ্ল্যাট মালিক সমিতির সভাপতি আমিনুল বাহার।

এ সময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম মন্টু, সদস্য সাজ্জাদ হোসেন, মহিলা দল ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক লাইলী বেগম, মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন, রূপনগর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক শেখ হাবিবুর রহমান হাবিব, পল্লবী থানা বিএনপির আহ্বায়ক কামাল হুসাইন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, যুগ্ম আহ্বায়ক মোকছেদুর রহমান আবির, পল্লবী থানা যুবদলের আহ্বায়ক হাজী নূর সালাম, রূপনগর থানা যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির জন, রূপনগর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুর রহমান মামুন, ৯২নং ওয়ার্ড বিএনপির সভাপতি নবী হোসেন, রূপনগর থানা যুবদলের আহ্বায়ক সোয়েব খান, সদস্য সচিব হাদিউল ইসলাম রাজীব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাঈম হোসেন, পল্লবী থানা মহিলা দলের সভাপতি লাকী রহমান, সাধারণ সম্পাদক সৈয়দা দিলারা পলি প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এক ছাতার নিচে মিলবে সাভারের সব ভূমিসেবা’

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি আম পাঠাল বাংলাদেশ

প্রশাসনের নিষেধাজ্ঞার পরও ইজারাবিহীন বাজারে চাঁদা আদায়ের অভিযোগ 

ভাঙ্গা-বরিশাল মহাসড়ক অবরোধ

নামাজরত মাকে কুপিয়ে হত্যা: ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

সা ক্ষা ৎ কা র / গাইবান্ধার ঘটনায় উসকানি ও গভীর ষড়যন্ত্রের গন্ধ আছে : ইসলামী আন্দোলন মহাসচিব

পরীক্ষানিরীক্ষা করানো কি চিকিৎসকের অক্ষমতার প্রমাণ? চিকিৎসা বিজ্ঞান কী বলে?

নতুন ৩ উপজেলা ও এক থানার অনুমোদন

ঢাবির নারী শিক্ষার্থীদের বড় সুখবর দিলেন ডাকসু ভিপি

পূর্বাচলকে ঢাকায় যুক্ত করার সিদ্ধান্ত, নিকার সভায় অনুমোদন

১০

সংগীতাঙ্গন মাতানো মুগ্ধ এখন ‘নির্বাহী ম্যাজিস্ট্রেট’ হওয়ার অপেক্ষায়

১১

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বিশ্বকাপের আয়োজক দেশ

১২

বিশ্বকাপের আয়োজক দেশে নৌকা ডুবি, ৬ জনের মৃত্যুর শঙ্কা

১৩

পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

১৪

সিলেটে হামে এক শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৪

১৫

সীমান্তে পিলারের পাশে পড়ে ছিল নারীর মরদেহ

১৬

বাবার সঙ্গে স্কুলে যাচ্ছিল কুশল, পথে বাসচাপায় প্রাণ গেল

১৭

বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: ১১ বছর পর প্রধান আসামির যাবজ্জীবন

১৮

ক্রিপ্টো থেকে ট্রাম্পের এক বছরে আয় শত কোটি ডলার

১৯

‘ব্যাংক হলিডে’ আজ, বন্ধ লেনদেন

২০
X