কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ১১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনা দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে: দুলু

নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : কালবেলা
নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা দেশের প্রাথমিক, মাধ্যমিকসহ প্রতিটি স্তরের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তার শাসনামলে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে, বিসিএস পরীক্ষার প্রশ্ন টাকার বিনিময়ে কেনাবেচা হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেছেন, টাকার কাছে মেধাবীরা পরাজিত হয়েছে। শিক্ষক নিয়োগে বাণিজ্য করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আওয়ামী লীগ আমলে টাকা ছাড়া মেধার ভিত্তিতে কেউ চাকরি পায়নি। ছাত্র-জনতাই দেখিয়ে দিয়েছে কোনো ধরনের বৈষম্যই এই বাংলায় ঠাঁই হবে না। আগামী দিনের শিক্ষা ব্যবস্থাকে স্বমহিমায় ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল বারী মির্জা, নবীনবরণ অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক মো. আব্দুল মতিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, নাটোর এন এস সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক ভিপি সানোয়ার হোসেন তুষার, জিএস শহীদুল্লাহ সোহেল, কলেজ ছাত্রদলের সভাপতি এস এম জুবায়ের হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X