কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ০৬:০৭ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের ব্যাপারে নাক গলাবেন না : লায়ন ফারুক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে ভারতকে নাক না গলানোর আহ্বান জানিয়েছেন ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান। তিনি বলেন, আমাদের দেশ আমাদের জনগণ ও রাজনীতিবিদদের সিদ্ধান্তে চলবে। আমরা কোনো দেশের প্রভুত্ব মানব না। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে এসব কথা বলেন তিনি। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ এর উদ্যোগে এই সমাবেশ হয়।

মো. ফারুক রহমান ভারতকে উদ্দেশ্য করে বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে আপনারা নাক গলাবেন না। গত ১৫-১৬ বছর স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়েছে। হামলা-মামলা, গুম-খুন করেছে। নির্যাতনের স্টিমরোলার চালিয়েছে। সাধারণ শিক্ষার্থীদেরও রেহাই দেয়নি। ছাত্র-জনতার গণআন্দোলনের ওপর গণহত্যা চালিয়েছে। সেই স্বৈরাচারী-গণহত্যাকারী শেখ হাসিনাকে আপনারা আশ্রয় দিয়েছেন।

তিনি বলেন, ভারত কখনোই আমাদের বন্ধু ছিল না। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন উপায়ে নিজেদের স্বার্থে বাংলাদেশকে ব্যবহার করেছে। তারা বাংলাদেশকে ব্যবসায়িক অঞ্চল হিসেবে বেছে নিয়েছে। তারা এ দেশের মানুষকে কখনো পানি দিয়ে, আবার কখনো পানি না দিয়ে শুকিয়ে মারছে। শুষ্ক মৌসুমে যখন পানির দরকার, তখন দেশের কোনো নদীতে পানি থাকে না। আবার যখন পানির দরকার নেই, তখন পানি দিয়ে তারা আমাদেরকে ডুবিয়ে মারে। সীমান্তে বিনা কারণে পাখির মতো আমাদের দেশের মানুষকে গুলি করে হত্যা করছে। ফেলানীকে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিল এই ভারত। আমাদের ঐক্যবদ্ধ থেকে ভারতীয় আগ্রাসন রুখে দিতে হবে। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে আমরা কোনো আপস করব না।

সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে এবং বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের সভাপতি আতিকুর রহমান রাজার পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি রাশেদ প্রধান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১০

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১১

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১২

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

১৩

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১৪

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১৫

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

১৬

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

১৭

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

১৮

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৯

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

২০
X