কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

গণমাধ্যমই দেশের ভালো-মন্দের অতন্দ্র প্রহরী : শাকিল উজ্জামান

টাঙ্গাইল প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময়। ছবি : কালবেলা
টাঙ্গাইল প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময়। ছবি : কালবেলা

গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। গণমাধ্যমের ওপর রাষ্ট্রের অনেক কিছু নির্ভর করে। তারা দেশের ভালো-মন্দের অতন্দ্র প্রহরী। যে রাষ্ট্রের গণমাধ্যম যতবেশি শক্তিশালী সে রাষ্ট্রের দুর্নীতি, লুটপাট কম গণমাধ্যম শক্তিশালী হলে দুর্নীতিবাজ-লুটেরা পালিয়ে যেতে বাধ্য হয় বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানাতে এসে এ মন্তব্য করেন তিনি।

শাকিল উজ্জামান বলেন, আমরা যখন ফ্যাসিবাদী স্বৈরাচারী হাসিনার দুর্নীতি, লুটপাটের বিরুদ্ধে কথা বলতে গিয়ে নির্যাতনের স্বীকার হয়েছি তখন আপনারাই গণমাধ্যমে তা তুলে ধরেছেন। আমি যখন র‍্যাব দ্বারা গুমের স্বীকার হয়েছি তখন আপনারাই আমার সন্ধানে গণমাধ্যমে লিখেছেন। আমার বিরুদ্ধে সংঘটিত নির্যাতনের সচিত্র চিত্র তুলে ধরেছেন। গণমাধ্যম ও আপনারা তখন সোচ্চার না হলে হয়তো তারা আমাকে ক্রসফায়ার দিয়ে দিত।

গণমাধ্যমের ভূমিকার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আরও বলেন, আপনারা নির্ভয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুন। গণঅধিকার পরিষদ আপনাদের পাশে আছে। নবনির্বাচিত কমিটিকে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে এসেছি। আমরা চাই আপনাদের মাধ্যমে সকল অসঙ্গতির চিত্র ফুটে উঠুক এবং তা দূর হোক।

এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সভাপতি জাফর আহমেদ, সহসভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক জাকেরুল মওলানা ও কার্যকরী সদস্য সোহেল তালুকদার।

এ ছাড়াও গণঅধিকার পরিষদের পক্ষে আরও উপস্থিত ছিলেন জেলা কমিটির সাবেক সদস্য সচিব মাহবুবুর রহমান রাসেল, সিনিয়র যুগ্ম সদস্য সচিব শামীমুর রহমান সাগর, যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মনিরুজ্জামান মাস্টার, গোবিন্দাসী ইউপি আহ্বায়ক আব্দুল খালেক, জেলা শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাসেল সানভী, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নবাব আলী, জাহিদুল ইসলাম তরুণ, আব্দুল খালেক, নাসির, মাহি, আল আমিন, সিয়াম, তামান্না ইসলাম তরি প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১০

আবারও দেশে ভূমিকম্প

১১

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১২

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৩

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৪

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৫

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৬

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৭

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৮

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৯

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০
X