কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৫ পিএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৬:১৬ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার হাতে বাংলার স্বাধীনতা অরক্ষিত ছিল

শেখ হাসিনার হাতে বাংলার স্বাধীনতা অরক্ষিত ছিল
চট্টগ্রাম স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। ছবি : কালবেলা

লাখো শহীদদের রক্তে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা পতিত স্বৈরাচার শেখ হাসিনার হাতে অরক্ষিত ছিল এমন মন্তব্য করে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর জাগপার সভাপতি আবু মোজাফফর মো. আনাছ বলেছেন, ’২৪-এর জুলাই-আগস্টের রক্তঝরা ইতিহাসের মধ্যদিয়ে আমরা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখতে পেরেছি এবং মহাবিপদ থেকে বাংলাদেশ রক্ষা পেয়েছে। নতুবা দিল্লি এবং হাসিনা যৌথ ভাবে বাংলাদেশকে গণহত্যার বধ্যভূমিতে পরিণত করত।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জাগপা চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে চট্টগ্রাম স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন।

জাগপা নেতা আনাছ বলেন, বিজয়ের মাসে আনাদের শপথ জাগপা কখনো ভারতীয় আধিপত্যবাদের কাছে মাথা নত করে না। প্রয়োজন হলে জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান ও সহসভাপতি রাশেদ প্রধানের নেতৃত্বে আবারো ভারতীয় দোসরদের বাংলাদেশ থেকে প্রত্যাখ্যান করব।

এ সময় উপস্থিত ছিলেন জাগপার কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক তানিয়া আক্তার রুপা, জাগপা চট্টগ্রাম মহানগর জাগপার সাধারণ ও কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন, জেলা জাগপার সহসভাপতি বকুল আক্তার, গোলাম কিবরিয়া, নাসিমা আক্তার, মো. রাসেল, মো. মাহফুজ, মো. আরমান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১০

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১১

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১২

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১৩

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১৪

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৫

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৬

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৭

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৮

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৯

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

২০
X