কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি উগ্রবাদের রাজনীতি করে : কাদের

পুরোনো ছবি
পুরোনো ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির রাজনীতি হলো পাকিস্তানি ভাবাদর্শ এবং উগ্রবাদ ও সাম্প্রদায়িকতার রাজনীতি।

রোববার (১৩ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

বিবৃতিতে কাদের বলেন, আওয়ামী লীগ বিশ্বাস করে, দেশের সব নাগরিক সমান। সবার ধর্ম পালনের সমান স্বাধীনতা ও অধিকার রয়েছে।

শনিবার (১২ আগস্ট) এক কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কেউ নিরাপদ বোধ করে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান- কেউ নিরাপদ বোধ করে না। সাধারণ মানুষ নিরাপদ বোধ করে না।

ওবায়দুল কাদের বিএনপির মহাসচিবের এমন বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বিএনপির রাজনীতি হলো পাকিস্তানি ভাবাদর্শ এবং উগ্রবাদ ও সাম্প্রদায়িকতার রাজনীতি। দলটি সাম্প্রদায়িকতাকে পুঁজি করে রাজনীতি করে।

ওবায়দুল কাদের বলেন, ২০০১ সালের নির্বাচনের পর বিএনপির নেতাকর্মীদের হামলার লক্ষ্যবস্তু ছিল সংখ্যালঘু সম্প্রদায়, তাদের ধর্মীয় উপাসনালয়, বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান। এখন নির্বাচন যত কাছে আসছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীররা সনাতন ধর্মাবলম্বীসহ অন্যান্য ধর্মের মানুষের ওপর প্রভাব সৃষ্টি করতে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং পরোক্ষভাবে তাদের হুমকি দিচ্ছেন।

বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুলরা যতই মিথ্যাচার করুক না কেন, বাংলাদেশের মানুষ বিএনপির শাসনামলে তাদের পৃষ্ঠপোষকতায় সন্ত্রাস ও জঙ্গিবাদের সেই ভয়াবহ উত্থানের কথা ভুলে যায়নি। ত্রিশ লাখ শহীদের রক্তের অক্ষরে রচিত পবিত্র সংবিধানে সাম্প্রদায়িক সম্প্রীতির শক্তিশালী ভিত রচিত হয়। বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রের মূলনীতি হিসেবে গ্রহণ করা হয় এবং ধর্ম-বর্ণ, জাতি-লিঙ্গ, শ্রেণি-পেশানির্বিশেষে দেশের সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা হয়। আওয়ামী লীগ সেই অঙ্গীকারকে ধারণ করেই রাজনীতি করে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১০

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১২

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১৩

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৪

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৫

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৬

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৭

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৮

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১৯

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

২০
X