কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ খেলাফত আন্দোলনের ভাষানটেক থানা শাখার কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত আন্দোলনের লোগো। ছবি : সংগৃহীত
বাংলাদেশ খেলাফত আন্দোলনের লোগো। ছবি : সংগৃহীত

মুফতি নুরুর রহমানকে আমির এবং মো. নাসিম কাদেরকে সাধারণ সম্পাদক নির্বাচন করে বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগরের অধীন ভাষানটেক থানা শাখার ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বাদ এশা ভাষানটেক টোনারটেক এলাকায় খেলাফত আন্দোলনের এক বৈঠকে উপস্থিত স্থানীয় নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে কমিটি গঠন কার্যক্রম সম্পন্ন করেন ঢাকা মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতি আবুল হাসান কাসেমী।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- খেলাফত আন্দোলনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর সেক্রেটারি মোফাচ্ছির হোসাইন, খেলাফত ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মো. শাহীনুর আলম আকন্দ, ছাত্র আন্দোলন মহানগর সহসভাপতি হাফেজ আতাউল্লাহ প্রমুখ।

খেলাফত আন্দোলন ভাষানটেক থানার পূর্ণাঙ্গ কমিটির তালিকা তুলে ধরা হলো : আমির : মুফতি নুরুর রহমান। নায়েবে আমির মো. আবুল হাসান, মুফতি উমর ফারুক। সাধারণ সম্পাদক মো. নাসিম কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা সিকদার নাঈম, সাংগঠনিক সম্পাদক মো. মঈন আব্দুল্লাহ। সহসাংগঠনিক সম্পাদক রাকিব হাসান, প্রচার সম্পাদক মো. রাসেল আহমেদ, সহপ্রচার সম্পাদক মাওলানা আনোয়ার, অর্থসম্পাদক মো. মেহেদী হাসান রনি, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মুফতি মুঈন, সমাজকল্যাণ সম্পাদক মো. ফেরদৌস সিদ্দিক, তথ্য ও গবেষণা সম্পাদক ইমাম হাসান, দাওয়াত ও তাবলিগ সম্পাদক ওমর ফারুক, বিচার ও আইন সম্পাদক মো. জাহিদ হাসান, নির্বাহী সদস্য মো. সোহেল ও হাফেজ তানভীর আহমেদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১০

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১১

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

১২

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

১৩

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

১৪

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১৫

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১৬

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১৭

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১৮

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

১৯

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

২০
X