কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন বর্জনকারী দলগুলোকে শীতের পিঠা পাঠাচ্ছে বিএনপি

নির্বাচন বর্জনকারী দলগুলোর নেতাদের শীতের পিঠা পাঠাচ্ছে বিএনপি। ছবি : কালবেলা
নির্বাচন বর্জনকারী দলগুলোর নেতাদের শীতের পিঠা পাঠাচ্ছে বিএনপি। ছবি : কালবেলা

রাজনৈতিক সৌহার্দ্যের অংশ হিসেবে ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে থাকা এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করা যুগপৎসহ ৬২টি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের বাসায় শীতকালীন পিঠা পাঠাচ্ছে বিএনপি।

শনিবার (২৮ ডিসেম্বর) থেকে এই কার্যক্রম শুরু করেছে বিএনপি, যা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে।

দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ৭/৮ রকমের পিঠা পাঠানো হচ্ছে। রাজনৈতিক দলগুলো ছাড়াও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদেরও শীতকালীন এই পিঠা পাঠাচ্ছে দলটি।

পিঠা বিতরণের এই কার্যক্রম রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে তত্ত্বাবধান করা হচ্ছে। বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন নসু, নির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল, ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এই উপহার পৌঁছে দিচ্ছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো শীতকালীন পিঠা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। এ জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X