কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ০৭:২২ পিএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ০৭:৩১ পিএম
অনলাইন সংস্করণ

এবার দিল্লী যাচ্ছে জাতীয় পার্টি

এবার দিল্লী যাচ্ছে জাতীয় পার্টি

ক্ষমতাসীন আওয়ামী লীগের পাঁচ শীর্ষ নেতার ভারত সফরের পর এবার দিল্লি সফরে যাচ্ছে বিরোধী দল জাতীয় পার্টি। দলের চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপির নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল আগামী ২১ আগস্ট দিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে ।

অপরজন হলেন- দলপ্রধানের উপদেষ্টা ও স্ত্রী শেরীফা কাদের। ভারত সরকারের আমন্ত্রণে এই সফর বলে দলীয় সূত্রে জানা গেছে।

২২ আগস্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাউথ ব্লকের শীর্ষ কয়েকজন কর্মকর্তার সঙ্গে জি এম কাদেরের বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। একই সঙ্গে ভারত সফরকালে বিজেপির নেতা ও ভারত সরকারের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতাসহ মন্ত্রী পর্যায়ে জি এম কাদেরের দেখা হতে পারে।

আসন্ন সংসদ নির্বাচনে জাপার অবস্থান, অংশগ্রহণ, জোট গঠনসহ রাজনৈতিক ইস্যু এই সফরে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বলে জানা গেছে।

এজন্য আগামী ১৭ আগস্ট জাপা নীতিনির্ধারণীদের নিয়ে বৈঠক ডেকেছেন জি এম কাদের। বৈঠকে ভারত সফরে আলোচনার বিষয়বস্তু ঠিক করার পাশাপাশি দলের রাজনৈতিক অবস্থান চূড়ান্ত করার কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

১০

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১১

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১২

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১৩

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১৪

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

১৫

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

১৬

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

১৭

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

১৮

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

১৯

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

২০
X