কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ০৩:৫৯ পিএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ বিদ্যুৎ খাতকে লুটপাটের একটি মেশিনে পরিণত করেছিল : টুকু

আ.লীগ বিদ্যুৎ খাতকে লুটপাটের একটি মেশিনে পরিণত করেছিল : টুকু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। ফাইল ছবি

আওয়ামী লীগ বিদ্যুৎ খাতকে ব্যবসার খাত এবং লুটপাটের একটি মেশিনে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

টুকু বলেন, আওয়ামী লীগ ক্যাপাসিটি চার্জের নামে লাখ কোটি টাকা লুটপাট করা হয়েছে এবং এই টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠরা। শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে ৫০০ মিলিয়ন ডলার এবং ক্যাপাসিটি চার্জের নামে ১ লাখ কোটি টাকা লুটপাট করেছে।

তিনি অভিযোগ করেন, এই দুর্নীতির সঙ্গে সামিটসহ ৫টি কোম্পানি জড়িত। তিনি সরকারের প্রতি দাবি জানান, তাদের উচিত এসব চুক্তি দ্রুত প্রকাশ করা।

এসময়, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ক্ষমতায় গেলে আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া বিদ্যুৎ ও জ্বালানি খাতের সকল চুক্তি পুনঃবিবেচনা করবে বিএনপি।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার দুর্নীতির মাধ্যমে বিদ্যুৎখাতকে অনিয়মের রাজ্যে পরিণত করেছিল। কিন্তু রাজনৈতিক তর্ক-বিতর্কে সেই দুর্বৃত্তায়ন ধামাচাপা পড়ে যাচ্ছে। ক্ষমতায় গেলে তাদের দুর্নীতির জন্য ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

সুখবর দিলেন সামান্থা

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

১০

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি; কমিটিও বিলুপ্ত

১১

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

১২

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৩

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

১৪

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

১৫

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১৬

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১৭

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১৮

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৯

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

২০
X