কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে : লায়ন ফারুক

‘দৈনিক আমার পিরোজপুর’ পত্রিকার প্রকাশনা উৎসব। ছবি : কালবেলা
‘দৈনিক আমার পিরোজপুর’ পত্রিকার প্রকাশনা উৎসব। ছবি : কালবেলা

১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান বলেছেন, অবিলম্বে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। কারণ তিনি গুম এবং আয়নাঘরের জননী। বৃহস্পতিবার (০২ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে ‘দৈনিক আমার পিরোজপুর’ পত্রিকার প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন।

লায়ন ফারুক রহমান বলেন, গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। তবে এর আগে গণআন্দোলন দমাতে তার নির্দেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা চালানো হয়। এখন ভারতে বসে দেশবিরোধী নানা ষড়যন্ত্র করে যাচ্ছেন।

ফারুক আরও বলেন, শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে জাহির করতে পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগ অনেক কিছু করেছে। কিন্তু জনগণ সেটা গ্রহণ করেনি। পক্ষান্তরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামে কালুরঘাট বেতারকেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। শুধু তাই নয়, রণাঙ্গনে তিনি যুদ্ধও করেছেন। কিন্তু আওয়ামী লীগ তার অবদানকে মুছে ফেলতে চেয়েছিল, তবে সফল হয়নি। কারণ, শহীদ জিয়াউর রহমানের স্থান এ দেশের মানুষের হৃদয়ে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এ ছাড়া আরও বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির সভাপতি ও নির্বাহী কমিটির সদস্য মো. আলমগীর হোসেন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, বাংলাদেশ লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

রাজধানীতে আজ কোথায় কী

১০

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

১১

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১২

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

১৩

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১৪

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

১৫

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

১৬

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১৭

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

১৮

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১৯

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

২০
X