কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ০৯:৪৫ পিএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। ছবি : সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে বেগম জিয়ার বাসভবন ফিরোজায় যান সেনাপ্রধান।

এ সময় বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর সেনাপ্রধানকে স্বাগত জানান। সাক্ষাতের সময় তিনি খালেদা জিয়ার সঙ্গে ছিলেন। আর সেনাপ্রধানের সঙ্গে উনার সহধর্মিণী ছিলেন।

ফজলে এলাহি আকবরের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সাক্ষাতের সময় বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন সেনাপ্রধান। প্রায় ৪০ মিনিট পর তারা ‘ফিরোজা’ ভিলা ত্যাগ করেন।

উন্নত চিকিৎসার জন্য চলতি সপ্তাহে খালেদা জিয়ার যুক্তরাজ্যে যাওয়ার কথা রয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে গত ৬ আগস্ট মুক্তির পর ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরাসহ অনেকে ফিরোজায় গিয়ে খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনা স্বামীর টাকা নিয়ে পালালেন বাংলাদেশি স্ত্রী 

আলোচিত কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন

বরিশালে ৩০ যাত্রী নিয়ে খাদে পড়ল বাস

নাভানা গ্রুপের সাজেদুলসহ ৪ জনের জামিন মঞ্জুর

পারমাণবিক অস্ত্রভাণ্ডার দ্রুত গতিতে বাড়াচ্ছেন কিম জং উন

স্বর্ণের দামে বড় পতন

হত্যা মামলার আসামির গরু বিক্রি করে দিলেন বিএনপি নেতা

সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা 

তেলের দাম আরও কমেছে, বাজারে স্বস্তি

ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া

১০

স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

১১

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১২

ইরানের প্রতিরক্ষা নিয়ে কথা বলার সুযোগ নেই: পেজেশকিয়ান

১৩

হত্যা মামলার আসামি গ্রেপ্তার

১৪

বিশ্বকাপে মেসির মুখোমুখি হওয়া দারুণ হবে: রোনালদো

১৫

এরবিলের নতুন আকর্ষণ ‘হ্যাঙ্গিং গার্ডেনস অব ব্যাবিলন’

১৬

শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার

১৭

প্রকৃতি মাতানো অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘ডোরাকাটা বাঘ’

১৮

পে-স্কেল নিয়ে বসছে সভা, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

১৯

সেতুর অভাবে দুর্ভোগে ১০ গ্রামের মানুষ, অর্ধশতক ধরে নৌকাই ভরসা

২০
X