বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ০৮:২০ পিএম
অনলাইন সংস্করণ

’৭১ আমাদের শিকড়, ’২৪ আমাদের অস্তিত্ব : সারজিস আলম

ছবি : বাসস
ছবি : বাসস

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের শিকড়, তেমনি ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমাদের অস্তিত্ব।

বুধবার (৮ জানুয়ারি) বিকেলে নরসিংদীর ভেলানগর এলাকায় তাহমিদ চত্বরে সাত দফা দাবিতে লিফলেট বিতরণ অনুষ্ঠানে সারজিস আলম এ কথা বলেন।

তিনি বলেন, ‘এ অস্তিত্বকে যাতে আমরা ইতিহাসের অংশ হিসেবে রাখতে পারি, সে জন্য আমাদের শহীদদের কথা, বীর যোদ্ধাদের কথা, বৈষম্যবিরোধী যে ছাত্র আন্দোলন আমাদের ঐক্যবদ্ধ করেছে, সে প্ল্যাটফর্মটির কথা স্মরণে রাখতে হবে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা, সব সিস্টেমের কথা, সব পেশার মানুষের প্রতিটি কথা জুলাই আন্দোলনের ঘোষণাপত্রে উল্লেখ থাকতে হবে।’

নরসিংদী জেলখানা মোড় ছিল ২০২৪ সালের আন্দোলনের অন্যতম রণক্ষেত্র উল্লেখ করে সারজিস বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনার ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ক্যাডাররা ও পুলিশ নামক কিছু সন্ত্রাসী বাহিনী নিরীহ ছাত্র-জনতার ওপর গুলি চালিয়েছিল। এখানে কেউ কেউ পোশাকে, কেউ পোশাক ছাড়া, কেউ অস্ত্র নিয়ে, কেউ অস্ত্র ছাড়া আমাদের ছাত্রদের ওপর হামলা চালিয়েছে।’

তিনি আরও বলেন, ‘যে চেতনা ধারণ করে ২০২৪ সালের ছাত্র আন্দোলন সংগঠিত হয়েছে, যে আশা-আকাঙ্ক্ষাকে সামনে রেখে ২৪-এর গণঅভ্যুত্থান সংগঠিত হলো, যে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে রক্ত ঝরলো, অনেক প্রাণহানি ঘটল, সে বিষয়গুলো একটি লিখিত ঘোষণাপত্রে (ডকুমেন্টেশন) থাকা উচিত।’

তিনি এ সময় জুলাই আন্দোলনের ঘোষণাপত্র প্রদানসহ সাত দফা দাবিতে লিফলেট বিতরণ করেন। দুপুরে নরসিংদীর শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা মোড় থেকে তিনি লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেন। পরে নরসিংদীর বিভিন্ন স্থানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের দাবির পক্ষে যুক্তি তুলে ধরেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়েছে। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের অংশগ্রহণ ও আন্দোলনে শহীদ পরিবারের অভিভাবক ও আহতদের উপস্থিতিতে এ লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X