কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ১২:৪৭ এএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ০২:৪৭ এএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার চিকিৎসা শুরু, যা জানা যাচ্ছে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি : সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন ক্লিনিকে ভর্তি হওয়ার পর ক্লিনিকের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

তিনি বলেন, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। তিনি ১০ এপ্রিল থেকে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন সময় বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে প্রায় ১৫ বার ভর্তি হয়েছিলেন। মেডিকেল বোর্ডের সম্মানিত চিকিৎসকরা সব সময় মাল্টিডিসিপ্ল্যানারি অ্যাডভ্যান্স সেন্টারে তার পরবর্তী চিকিৎসার জন্য সুপারিশ করেছেন। কিন্তু তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে তার বিদেশে উন্নত চিকিৎসার পথ সুগম হয়।

বুধবার (৮ জানুয়ারি) খালেদা জিয়া চিকিৎসা নেওয়ার জন্য সুদূর লন্ডনে এসেছেন। স্থানীয় সময় বুধবার সকালবেলায় যুক্তরাজ্য পৌঁছে তিনি অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে লন্ডন ক্লিনিকে ভর্তি হয়েছেন এবং ইতোমধ্যে তার চিকিৎসাও শুরু হয়েছে।

ভর্তির পর লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা খালেদা জিয়াকে পরীক্ষা-নিরীক্ষা করেছেন জানিয়ে জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের ডাক্তারদের সঙ্গে অধ্যাপক প্যাট্রিক কেনেডিসহ লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকরা বৈঠক করেছেন।

তার রোগ সম্পর্কে অর্থাৎ দীর্ঘ সাড়ে চার বছর তিনি যে ধরনের রোগে আক্রান্ত ছিলেন, প্রতিটি বিষয়ে জানার চেষ্টা করেছেন এবং সে অনুযায়ী কিছু পরীক্ষা-নিরীক্ষার ব্যাপারে তারা সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছেন।

বেগম জিয়াকে হাসপাতালে ভর্তি রেখে এখন যে সকল বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন, অধ্যাপক কেনেডি সেটা নিবেন এবং পরবর্তীতে বাংলাদেশ থেকে আসা খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে আবারও পরামর্শ করবেন।

এরপর সে অনুযায়ী তার চিকিৎসা চলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রাতে মুক্তিপণ দাবি, সকালে মিলল সেঁজুতির লাশ

১১

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্যকে হত্যায় আরও এক আসামি গ্রেপ্তার

১২

অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

১৩

প্রবাসী মামা-শ্বশুরকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল আব্দুল্লাহর

১৪

ফটোশুট নয়, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় গুরুত্ব পাচ্ছে কূটনৈতিক অগ্রগতি

১৫

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ আইনমন্ত্রীর

১৬

আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

১৭

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

১৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

১৯

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

২০
X