কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি এবি পার্টির শ্রদ্ধা

দুপুর সাড়ে ১২টার দিকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবি পার্টির নবনির্বাচিত নেতারা। ছবি : সংগৃহীত
দুপুর সাড়ে ১২টার দিকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবি পার্টির নবনির্বাচিত নেতারা। ছবি : সংগৃহীত

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) নবনির্বাচিত নেতারা। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

এরপর রায়ের বাজারে জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী বীর শহীদদের গণকবরে গিয়ে সেখানে ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত করেন তারা। দলের সদ্য নির্বাচিত চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নেতৃত্বে নির্বাচিত জাতীয় নির্বাহী পরিষদের সদস্যরা নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মঙ্গলবার দুপুর ১২.৩০টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু দলের নেতাকর্মীদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধ ও ২০২৪ জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার বাস্তবায়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর শপথ করান।

উপস্থিত গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে মঞ্জু বলেন, আমার বাংলাদেশ পার্টি ১১ জানুয়ারি কাউন্সিলের মাধ্যমে চেয়ারম্যান, সাধারণ সম্পাদক ও জাতীয় নির্বাহী পরিষদের সদস্যদের নির্বাচিত করেছে। আমরা নির্বাচিত নেতাকর্মীসহ মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন, যাদের রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ পেয়েছি, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছি।

তিনি বলেন, আজকে আমরা শপথ নিয়েছি মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের আলোকে ও জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করার সর্বোচ্চ চেষ্টা করব। তিনি আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)'র নতুন কমিটির সফলতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান।

মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, আমরা সেবা সমস্যা সমাধানের রাজনীতি নিয়ে দেশবাসীর কাছে যাচ্ছি। আশা করি দেশের মানুষ প্রচলিত ধারার রাজনৈতিক ধারণার বাইরে গিয়ে রাষ্ট্র মেরামতের এই নতুন রাজনীতির পাশে দাঁড়াবেন। তিনি দেশবাসীর কাছে নির্বাচিত নেতারাসহ এবি পার্টির সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি দোয়া ও সহোযোগিতা কামনা করেন। জাতীয় স্মৃতিসৌধ থেকে এর পর পরই এবি পার্টির নেতারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের গণকবর জিয়ারত করতে রায়ের বাজার যান। সেখানে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় জাতীয় নির্বাহী পরিষদের সদস্যরা, ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, যুবপার্টি ও নারী নেত্রীরাসহ এবি পার্টির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় অনেক এগিয়ে উগান্ডা

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১০

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১১

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১২

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৩

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৪

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৫

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

১৬

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১৭

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

১৮

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

১৯

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

২০
X