কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি রাজত্বের রাজনীতি করে না : মজনু

রাজধানীর কলাবাগান এলাকায় দুঃস্থ এবং শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে কথা বলেন রফিকুল আলম মজনু। ছবি : কালবেলা
রাজধানীর কলাবাগান এলাকায় দুঃস্থ এবং শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে কথা বলেন রফিকুল আলম মজনু। ছবি : কালবেলা

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু বলেছেন, বিএনপি কখনো রাজত্ব করার জন্য রাজনীতি করে না। জনগণের কল্যাণই আমাদের রাজনীতি। বিএনপি যদি রাজত্বের জন্য রাজনীতি করতো তাহলে এরশাদসহ পতিত আওয়ামী স্বৈরশাসকের সঙ্গে আপোস করতে পারত। এ ধরনের প্রস্তাব প্রত্যাখান করে দেশ ও জনগণের পক্ষে অবস্থান নিয়েছে বিএনপি।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাজধানীর কলাবাগান এলাকায় দুঃস্থ এবং শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

মজনু বলেন, জনগণের কল্যাণে রাজনীতি না করলে দেশে ফ্যাসিবাদ কায়েম হয়। আর ফ্যাসিবাদিদের পরিণতি হাসিনার মতই হবে। ২০২৪ সাল আমাদের জন্য একটি উদাহরণ, এই উদাহরণ সকলকে মনে রাখতে হবে।

তিনি বলেন, বিগত প্রায় দেড় যুগ ধরে দেশে একটি ফ্যাসিবাদি সরকার একে একে দেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে। আজ এই ধ্বংসস্তুপের ওপর দাঁড়িয়ে আমাদেরকে ভবিষ্যৎ আর্থ সামাজিক ও রাজনৈতিক সংস্কারের কথা ভাবতে হচ্ছে।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উত্থাপিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা আমাদের এই ধ্বংসস্তূপ থেকে মুক্তির পথ দেখাবে।

ঢাকা মহানগর দক্ষিণের কলাবাগান থানা বিএনপির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। বিএনপি নেত্রী রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি নেতা শেখ রবিউল আলম রবি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হারুন উর রশিদ হারুন, কলাবাগান থানার সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

১০

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১১

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১২

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১৩

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৪

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৫

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১৬

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

১৭

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

১৮

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

১৯

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

২০
X