কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩, ০৮:৫২ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

রাষ্ট্র পরিচালনায় এখন রাজনীতিবীদদের অংশগ্রহণ নেই : আমীর খসরু

সিরাজুল আলম খানের স্মরণে আলোচনা সভায় আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা
সিরাজুল আলম খানের স্মরণে আলোচনা সভায় আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা

বর্তমানে রাষ্ট্র পরিচালনায় রাজনীতিবীদদের অংশগ্রহণ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খানের স্মরণে এই সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।

আমীর খসরু বলেন, ‘দেশে বর্তমানে কোনো রাজনৈতিক সরকার নেই। এটা রেজিম। এই রেজিমে রাজনীতিবীদদের অংশগ্রহণ নেই। কিছু দুর্নীতিবাজ ব্যবসায়ী, আমলা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মিলে এই রেজিম প্রতিষ্ঠা করেছে। তিনি বর্তমান সংসদে ব্যবসায়ীদের আধিক্য বেশি দাবি করে বলেন, ওরা এখন দেশ চালাচ্ছে। এই রাষ্ট্র পরিচালনা করছে। নিজেদের ব্যবসা-বাণিজ্য যেভাবে চালায়, দেশটাকেও তারা সেভাবে চালাচ্ছে বলে দাবি করেন সাবেক এই বাণিজ্যমন্ত্রী।

বিএনপির এই নেতা ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল বলে মনে করেন না। তিনি বলেন, ‘এজন্য এ দলের নেতাকর্মীরা শিখছে কী? শিখছে ভোট চুরি, টেন্ডারবাজি, দখলদারিত্ব ইত্যাদি।’

প্রয়াত সিরাজুল আলম খানকে দেশের অন্যতম স্বপ্নদ্রষ্টা উল্লেখ করে আমীর খসরু বলেন, স্বাধীনতা অর্জনে তার ভূমিকা বর্তমানে সঠিক জায়গা পাবে কিনা তাতে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে। কেননা, এখন অবৈধ দখলদার রাজনীতিবীদরা ইতিহাস রচনা করছেন। তবে ইতিহাসবীদরা যখন ইতিহাস রচনা করবেন, তখন সিরাজুল আলম খানের সঠিক মূল্যায়ন হবে বলে আশা করেন তিনি।

‘সিরাজুল আলম খান ও আগামীর বাংলাদেশ’- শীর্ষক এই আলোচনার ওপর লিখিত বক্তব্য উপস্থাপন করেন জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। জেএসডির সভাপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আ স ম আবদুর রবের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি পরিষদের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম, জেএসডির সহসভাপতি তানিয়া রব প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X