কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৫, ০৭:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

‘শতভাগ বাংলাদেশি শিল্পীদের নিয়ে কনসার্টের স্বপ্নদ্রষ্টা ছিলেন তারেক রহমান’

বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প। ছবি : কালবেলা
বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প। ছবি : কালবেলা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল বলেন, শতভাগ বাংলাদেশি শিল্পীদের নিয়ে আয়োজিত সবার আগে বাংলাদেশ কনসার্টের স্বপ্নদ্রষ্টা ছিলেন তারেক রহমান।

রোববার (২৬ জানুয়ারি) বিকেলে সাভারের জাতীয় স্মৃতিসৌধের সম্মুখে গণস্বাস্থ্য মেডিকেল কলেজ ড্যাব ও ছাত্রদল কর্তৃক আয়োজিত বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, সবার আগে বাংলাদেশ কনসার্টের মাধ্যমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রমাণ করেছেন বাংলাদেশের শিল্পীরাই স্বাবলম্বী। ধারকর্য করে আমাদের দেশের বাহির থেকে শিল্পী আনার দরকার নাই।

ডা. আউয়াল বলেন, তারেক রহমান বলেছেন- আমাদের ডানপাশে দিল্লি বা বামপাশে ইসলামাবাদ আমাদের দরকার নাই, আমাদের ডানেও বাংলাদেশ বামেও বাংলাদেশ সামনেও বাংলাদেশ পেছনেও বাংলাদেশ।

৭ জানুয়ারি ডামি নির্বাচনের কথা উল্লেখ করে ড. আউয়াল বলেন, তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে ৯৫% মানুষ ভোটকেন্দ্রে যায়নি। মানুষজন তখনই হাসিনাকে লাল কার্ড দেখিয়ে দিয়েছিল।

শেখ হাসিনার দোসররা আবারও পুনর্বাসনের চেষ্টা করছে উল্লেখ করে ডা. আউয়াল বলেন, বাংলাদেশ জাতীয়বাদী দলের ১৪৬ জন শহীদ, তাদের রক্তের সঙ্গে বেইমানি করতে পারবেন না।

এসময় চারশতাধিক অসুস্থ ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল, সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন আসাদুল্লাহ আহমেদ দুলাল এবং সঞ্চালনায় ছিলেন গণস্বাস্থ্য মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. শাকিল মাহমুদ, ডা. আব্দুল্লাহ আকাশ, ডা. জাহিদ, ডা. কাউসার, ডা. ইকরাম জাকির, ডা. আবু রিফাত।

আরও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা নিয়াজ মাখদুম রাফি, সুলতান মাহমুদ, ফাহিম শাহারিয়ার, লাবিব আকন্দ, শাহ নেওয়াজসহ অন্যান্য নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

১০

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১১

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

১২

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

১৩

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

১৪

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

১৫

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

১৬

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

১৭

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

১৮

ইসলামে পিতার সম্মান

১৯

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

২০
X