লন্ডন (যুক্তরাজ্য) প্রতিনিধি
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৫ এএম
অনলাইন সংস্করণ

‘খালেদা জিয়া ফের গণতন্ত্রের হাল ধরবেন’

যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া অনুষ্ঠান। ছবি : কালবেলা
যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া অনুষ্ঠান। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরে ফের গণতন্ত্রের হাল ধরবেন বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের নেতারা।

শুক্রবার (৩১ জানুয়ারি) জুমার নামাজ শেষে পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে যুক্তরাজ্য শাখা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক দোয়া মাহফিলে বক্তরা এমন আশাবাদ ব্যক্ত করেন। খালেদা জিয়ার রোগ মুক্তি ও তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল এ দোয়া মাহফিলের আয়োজন করে।

এ সময় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন বলেন, ‘আমরা গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা, শহীদ রাষ্ট্রপতির জিয়ার রহমানের জন্মবার্ষিকী এবং তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া করেছি। এ ছাড়া অচিরেই যেন আমাদের নেতা তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া গণতন্ত্রের হাল ধরেন সেই প্রত্যাশা কামনা করি।’

যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে আরও উপস্তিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি তৈমুশ আলী, সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল হামিদ চৌধুরী, তায়রা চৌধুরী পাভেল, আজিম উদ্দিন, খায়রুল হাসান চৌধুরী, জিয়াউর রহমান জিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা শেখ মোহাম্মদ সাদেক। এ ছাড়া ইস্ট লন্ডন সেচ্চাসেবক দলের সভাপতি আকমল আহমেদ ও যুক্তরাজ্য সেচ্চাসেবকদলের যুগ্ন সাধারণ সম্পাদক আবুল হোসেন আকাশও ছিলেন।

যুক্তরাজ্য সেচ্চাসেবক দলের তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, যুক্তরাজ্য সেচ্চাসেবক দলের আইন বিষয়ক সম্পাদক বেধন আহমেদ, যুক্তরাজ্য সেচ্চাসেবক দলের সদস্য মামুন আহমেদ, শাহরিয়ার সৌরভ, জুয়েল আহমেদ, পায়েল আহমেদ, এমরান আহমেদ, মামুন আহমেদ, মাসুম আহমেদ, আব্দুল মুকিত, রুহুল ইসলাম, দিলোয়ার হোসেন দিদার, সাঈদ আহমেদ, সুমন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ সুরঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

১০

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

১১

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১২

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

১৩

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

১৪

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৫

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৬

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

১৭

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

১৮

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১৯

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

২০
X