কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০৪:৩৪ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

এই সরকারকে ধাক্কা দিয়ে সরাতে হবে : মির্জা আব্বাস

বিএনপির গণমিছিল-পূর্ব সমাবেশে কথা বলছেন মির্জা আব্বাস। ছবি : কালবেলা
বিএনপির গণমিছিল-পূর্ব সমাবেশে কথা বলছেন মির্জা আব্বাস। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এই সরকার জোর করে ১৫ বছর ক্ষমতায় আছে, কথা বললে শোনে না। এদের ধাক্কা দিয়ে সরাতে হবে। ১৫ বছরে অনেক কিছুর পরিবর্তন হয়ে গেছে, সরকারের পরিবর্তন হয় না।

শুক্রবার (১৮ আগস্ট) বিকালে রাজধানীর গুলশান-১ এ গণমিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে সরকারের পদত্যাগের একদফা দাবিতে এই গণমিছিল-পূর্ব সমাবেশ হয়।

মির্জা আব্বাস বলেন, আজকে শুনলাম পাশের দেশের কিছু কর্মকর্তা নেপালে গেছেন পানি পড়া আনতে। এই পানি পড়া দিয়ে কাজ হবে না। এই সরকারকে সরে যেতে হবে।

তিনি বলেন, আমাদের গ্রেপ্তার করে, মামলা দিয়ে- হয়রানি করে আন্দোলন থেকে দূরে রাখা যাবে না। আমাদের আর কোনো ভয় নেই। দেশের মানুষ গুম-হত্যাকে ভয় পায় না। মানুষ মরতে ভয় পায় না।

বেগম খালেদা জিয়াকে দুর্বার আন্দোলনের মাধ্যমে মুক্ত করা হবে বলেও ঘোষণা দেন এই বিএনপি নেতা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, আজকে আমরা সমবেত হয়েছি সরকারকে লাল পতাকা দেখানোর জন্য। লাল পতাকা দেখালে মাঠ ছেড়ে চলে যেতে হয়।

দলের স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, বিনা ভোটের সরকারের অত্যাচার-নির্যাতনে দেশের মানুষ অতিষ্ঠ। তারা এই সরকারের পদত্যাগ চায়।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, কোষাধ্যক্ষ রাশেদুজ্জামান মিল্লাত, যুগ্ম-মহাসচিব মজিবুর রহমান সারোয়ার প্রমুখ।

সমাবেশ শেষে গণমিছিল শুরু হয়। মিছিলটি তিতুমীর কলেজের সামনে দিয়ে মহাখালী বাস টার্মিনালে গিয়ে শেষ হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিএনপির আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১০

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১১

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১২

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১৩

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৪

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১৫

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১৬

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১৭

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১৮

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১৯

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

২০
X