কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের বিকল্প নেই : রাশেদ প্রধান

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে জাগপার ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। ছবি : কালবেলা
একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে জাগপার ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। ছবি : কালবেলা

জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা ৫২, ৬৯, ৭১, ৯০ এবং ২৪-এ জয়লাভ করেছি মন্তব্য করে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, আওয়ামী অপরাজনীতি এবং ভারতীয় আগ্রাসন রুখে দিতে হবে। সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের বিকল্প নেই।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা মায়ের ভাষা বাংলার স্বীকৃতি পেয়েছি, দেশের স্বাধীনতা পেয়েছি, স্বৈরাচার ও ফ্যাসিজমের পতন ঘটাতে পেরেছি। এখন আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ছয় মাস পর আমাদের একে অপরের প্রতি কাদা ছোড়াছু্ড়ি কোনোভাবেই কাম্য নয়। ৫২-এর ভাষাশহীদদের থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমাদের ঐক্য বিনষ্ট হলে ভারতের সেবাদাসী ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলার মাটিকে আবারও রক্তাক্ত করার সুযোগ পাবে। আমরা কোনো অবস্থায় পবিত্র বাংলার মাটিতে আওয়ামী লীগ আর ভারতের আগ্রাসন মেনে নেব না ইনশাআল্লাহ।

কেন্দ্রীয় শহীদ মিনারে জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধানের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন- জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ফিরোজ, ঢাকা মহানগর সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু, যুব জাগপা নেতা শ্রী শ্যামল চন্দ্র সরকার, জাগপা নেতা মনির হোসেন, জাকির হোসেন, শ্রমিক জাগপার সদস্য সচিব মনোয়ার হোসেন, জাগপা নেতা সাজু মিয়া, মো. আলী ফকির, যুবনেতা জনি নন্দী, আসাদুজ্জামান নুর প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X