কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩, ০৭:২৯ পিএম
আপডেট : ২০ আগস্ট ২০২৩, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

আনন্দবাজারের প্রতিবেদন দূরভিসন্ধিমূলক : জামায়াত

আনন্দবাজারের প্রতিবেদন দূরভিসন্ধিমূলক : জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে ভারতের আনন্দবাজারের প্রতিবেদন নিয়ে বাংলাদেশের গণমাধ্যমে যে সংবাদ পরিবেশন হয়েছে তাকে অযাচিত বলে মন্তব্য করেছেন জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।

তিনি এক বিবৃতিতে বলেন, সম্প্রতি সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ভারত কর্তৃক মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে প্রেরিত এক কূটনৈতিক বার্তায় জামায়াত সম্পর্কে উদ্দেশ্যমূলক ও অযাচিত মন্তব্য করা হয়েছে।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ‘জামায়াত একটি উগ্র-মৌলবাদী সংগঠন, বাংলাদেশে জামায়াত শক্তিশালী হলে ভারত সীমান্ত নিরাপত্তা সমস্যায় পড়বে’ মর্মে যেসব মন্তব্য করা হয়েছে তা সম্পূর্ণ অযাচিত, বিভ্রান্তিকর এবং দূরভিসন্ধিমূলক। যা একান্তই বিদ্বেষবশত করা হয়েছে। এ ছাড়াও প্রতিবেদনে বাংলাদেশ নিয়ে যেসব মন্তব্য করা হয়েছে তা স্পষ্টভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের শামিল। বাংলাদেশ একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র। এ দেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে বাইরের কোনো দেশের হস্তক্ষেপ জনগণ মেনে নিবে না। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, জামায়াত একটি নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক রাজনৈতিক দল। জামায়াত সর্বদা বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাসী এবং বাংলাদেশে যেরূপ কারও অন্যায় হস্তক্ষেপ বরদাশত করে না, তদ্রূপ কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো তৎপরতাও চালায় না। জামায়াত প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আশা করে। সুতরাং জামায়াত নিয়ে যে কোনো ধরনের অযাচিত মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতপুরে সাপ আতঙ্ক, আক্রান্ত ৮ জনের মধ্যে এক শিশুর মৃত্যু 

কলকাতায় মোশাররফ করিমের ওপর হামলার গুঞ্জন, যা বললেন স্ত্রী জুঁই

মাতারবাড়ী সংযোগ সড়ক প্রকল্পে বালু উত্তোলনে অনিয়মের অভিযোগে হাইকোর্টে রিট

দেড় বছরেও মেলেনি বেতন, সংকটে গোবিপ্রবির খণ্ডকালীন শিক্ষকরা

বিজনেস এলিট ক্লাবের নতুন প্রেসিডেন্ট ড. মো. সাদী-উজ-জামান

তেলের মূল্যের পূর্বাভাস কমাল বড় বিনিয়োগ ব্যাংকগুলো

পুলিশের সামনেই আ. লীগের মিছিল, আটক ৪

নিখোঁজের একদিন পর ভুট্টা ক্ষেতে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ  

শিশু হত্যা : অভিযুক্তের বাড়িতে আগুন 

জাবিতে জুলাইয়ে হামলা : শাস্তি কমলো নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ নেতাকর্মীর

১০

ইতিহাস বদলানোর লক্ষ্যে বিশ্বকাপে নামছে আর্জেন্টিনা

১১

ঘোষিত বিক্ষোভ মিছিলের কর্মসূচি স্থগিত করল বাংলাদেশ খেলাফত মজলিস

১২

যুবদল নেতা মাকসুদ হত্যায় ১৯ জনের বিরুদ্ধে মামলা 

১৩

তদন্ত কর্মকর্তার জবানবন্দি / তাইম হত্যায় যেভাবে আসামি করা হয় ১১ পুলিশ সদস্যকে

১৪

পুশইনের চেষ্টা বিএসএফের, পুশআউট বিজিবির

১৫

সব মামলায় জামিন আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই

১৬

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে টানা চতুর্থ দিনে বাড়ল স্বর্ণের দাম

১৭

সুপ্রিম কোর্ট সচিবালয় : আপিল শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি

১৮

বিয়ের ক্ষেত্রে বাধ্যতামূলক হচ্ছে অনলাইন জন্মনিবন্ধন

১৯

বিশ্বরেকর্ড গড়ল কেপ ভার্দে

২০
X