কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৮ এএম
অনলাইন সংস্করণ

চীনের কমিউনিস্ট পার্টি থেকে আমন্ত্রণ পায়নি জাতীয় নাগরিক কমিটি

জাতীয় নাগরিক কমিটির ব্যানার। ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক কমিটির ব্যানার। ছবি : সংগৃহীত

চীনের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ পায়নি জাতীয় নাগরিক কমিটি। একসঙ্গে এ ডেলিগেশনে কেউ অংশগ্রহণ ও কমিটির প্রতিনিধিত্ব করছেন না বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে জাতীয় নাগরিক কমিটি মুখপাত্র সামান্তা শারমিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে যে, জাতীয় নাগরিক কমিটির কয়েকজন সদস্য চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে একটি ডেলিগেশনের সঙ্গে চীন সফরে যাচ্ছেন।

জাতীয় নাগরিক কমিটি স্পষ্টভাবে জানাতে চায় যে, কমিটি এ বিষয়ে অবগত নয় এবং চীনের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে জাতীয় নাগরিক কমিটি কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ পায়নি। একই সঙ্গে, জাতীয় নাগরিক কমিটির পক্ষে কেউ এ ডেলিগেশনে অংশগ্রহণ করছেন না বা কমিটির প্রতিনিধিত্ব করছেন না।

জাতীয় নাগরিক কমিটি আরও স্পষ্ট করতে চায় যে, সংগঠনের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত ছাড়াই যদি কেউ জাতীয় নাগরিক কমিটির নাম ব্যবহার করে ডেলিগেশনে যোগ দেয় বা কোনোভাবে কমিটির প্রতিনিধিত্ব করার দাবি করে, তবে তা সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগ এবং এর সঙ্গে জাতীয় নাগরিক কমিটির কোনো সম্পর্ক নেই।

এ ধরনের বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। সংগঠনের নাম ব্যবহার করে কেউ যদি কোনো সংস্থা, প্রতিষ্ঠান বা ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে, তাহলে যাচাই করে নিশ্চিত হওয়ার পরই যেকোনো পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সব মহলকে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X