কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৩ পিএম
অনলাইন সংস্করণ

রিজভীর বক্তব্যের কড়া প্রতিবাদ জামায়াতের

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ নিন্দা জানান।

রফিকুল ইসলাম বলেন, গত ২৪ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে রুহুল কবির রিজভী ‘জামায়াত যখনই সুযোগ পেয়েছে বিএনপিকে পেছন থেকে ছুরিকাঘাত করার চেষ্টা করেছে’ বলে যে ভিত্তিহীন ও মিথ্যা বক্তব্য দিয়েছেন, তা তীব্রভাবে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তার এই বক্তব্যে কোনো সত্যতা নেই এবং এটি সম্পূর্ণভাবে অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। এ বক্তব্য বিএনপির ক্ষেত্রেই প্রযোজ্য, জামায়াতে ইসলামীর নয়।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৯৯১ সালে নিঃশর্তভাবে বিএনপিকে সমর্থন দিয়ে ক্ষমতায় বসিয়েছিল। কিন্তু ক্ষমতায় এসে বিএনপি অধ্যাপক গোলাম আযমকে নাগরিকত্ব ফিরিয়ে না দিয়ে, উল্টো তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে ১৬ মাস কারাগারে আটকে রেখেছিল। এ ছাড়া ১৯৮১ সালে জামায়াতে ইসলামী বিএনপির প্রেসিডেন্ট পদপ্রার্থী বিচারপতি আবদুস সাত্তারকে সমর্থন দিয়ে নির্বাচিত করেছিল কিন্তু তিনিও অধ্যাপক গোলাম আযমের নাগরিকত্ব ফিরিয়ে দেননি। এসব ঘটনা দেশবাসী জানে। তাই রিজভী কোনো ভিত্তিহীন মিথ্যা বক্তব্য দিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করতে পারবেন না।

বিবৃতিতে রফিকুল ইসলাম খান আরও বলেন, জামায়াতে ইসলামীকে নিয়ে মিথ্যা মন্তব্য করা থেকে রিজভীকে বিরত থাকতে আমি আহ্বান জানাচ্ছি, যেন তিনি নিজের মান-সম্মান রক্ষা করতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভুয়া ডিবি’ সন্দেহে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১০

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১১

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১২

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৩

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১৪

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১৫

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৬

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৭

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৮

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৯

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

২০
X