কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ১১:৪২ পিএম
অনলাইন সংস্করণ
সাঈদীর মৃত্যু

ছেলের স্ট্যাটাসে মা গ্রেপ্তার, এবার মুখ খুললেন পরিচালক আশফাক নিপুণ 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর জানাজায় সুখরঞ্জন বালির উপস্থিতি নিয়ে সামাজিকমাধ্যম ফেসবুকে লেখালিখি করেন সাবেক বুয়েট শিক্ষার্থী তানজিলুর রহমান। সেই জেরে তার বৃদ্ধ মাকে গ্রেপ্তারের অভিযোগ ওঠার পর প্রতিবাদ জানিয়েছেন মহানগর ওয়েব সিরিজের পরিচালক আশফাক নিপুণ। এর আগে একই দাবিতে প্রতিবাদ জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

সোমবার (২১ আগস্ট) রাতে আশফাক নিপুণ তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রতিবাদ জানিয়ে ৬০ বছরের বৃদ্ধা আনিসা সিদ্দিকার নিঃশর্ত মুক্তি চান। সেই সাথে সাধারণ মানুষের ওপর সবধরনের হয়রানির অবসান চাই!

জনপ্রিয় এই পরিচালক লেখেন, ‌‘ছেলের মতপ্রকাশের কারণে মাকে গ্রেপ্তার করা চূড়ান্ত বর্বরতা। সুখরঞ্জন বালিকে নিয়ে ফেসবুক পোস্ট দেওয়ার কারণে মিশিগান স্টেট ইউনিভার্সিটির পিএইচডি গবেষক তানজিলুর রহমানের বৃদ্ধা মাকে ধরে নিয়ে গেছে খুলনার খালিশপুর থানা পুলিশ। মামলা করে তাঁকে আদালতে চালানও করা হয়েছে আজ সকালে। তানজিলুর রহমানের ভাষ্যমতে, তার মাকে আটক করার সময় নিচতলার দুই ভাড়াটিয়া প্রতিবাদ করতে আসলে তাদেরও ধরে নিয়ে যায় পুলিশ। কতটা নিষ্ঠুর হলে বিনা দোষে এক মাকে এভাবে ধরে নিয়ে যেতে পারে পুলিশ! কোনো ছেলে যদি দাগী অপরাধীও হয় তার পরিণতি কেন বহন করবে তার মা? আজকে তানজিলের মাকে ধরে নিয়ে গেছে, সামনে আমার আপনার মায়েরও একই পরিণতি হতে পারে। অবিলম্বে বৃদ্ধা আনিছা সিদ্দিকার নিঃশর্ত মুক্তি চাই। সাধারণ মানুষের ওপর সবধরনের হয়রানির অবসান চাই!’

এর আগে এই বিষয়ে প্রতিবাদ জানিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, তানজিলুর রহমানের মতপ্রকাশ দমনে বিনা ওয়ারেন্টে তার মা আনিসা সিদ্দিকাকে গ্রেপ্তার! কর্তৃত্ববাদী ফ্যাসিবাদ ধ্বংস হোক, নিপাত যাক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দেলাওয়ার হোসাইন সাঈদী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে সৌদি আরবের পতাকা মাটিতে না রাখার কারণ কী

এক লাখ টন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরের পথে এমটি নিনেমিয়া

৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড

প্রশ্নফাঁস ঠেকাতে টেলিগ্রাম নিষিদ্ধ করল ভারত

বেনজীরকে ফেরাতে চিঠি দিয়েছে দুদক

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবমুখর মৌলভীবাজার

ফেসবুকে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা মেটার

জুলাই সনদ নিয়ে সংসদে সমাধান না হলে রাজপথে হবে: ডা. শফিকুর

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

সীমান্তে মায়ের আকুতি, ‘আমার সন্তানকে বাঁচান’

১০

ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরা / বেদে পল্লীর সেই মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

১১

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

১২

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে পরিকল্পনা জানালেন মির্জা ফখরুল

১৩

রুশ সেনাদের প্রশিক্ষণ দিয়েছে ভিনদেশিরা, অভিযোগ প্রত্যাখ্যান চীনের

১৪

রাতে ১৭২ ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত, মস্কো অঞ্চলে বড় হামলা

১৫

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

১৬

ডাচ্-বাংলা ব্যাংকে ২০২৫ সালের জন্য ৩০% ডিভিডেন্ড অনুমোদন

১৭

পরিচ্ছন্নতাকর্মীদের স্বাস্থ্যসেবা কার্ড দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

১৮

ইসরায়েলকে বলেছি হিজবুল্লাহর দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দিতে : ট্রাম্প

১৯

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

২০
X