কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৫, ০৬:৫৭ পিএম
আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

বৈষম্যবিরোধী ও সমন্বয়ক পরিচয়ের কী হবে, জানালেন নাহিদ

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলামসহ অন্যরা। ছবি : সংগৃহীত
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলামসহ অন্যরা। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বৈষম্যবিরোধী অথবা সমন্বয়ক পরিচয়ের এখন কোনো অস্তিত্ব নেই। এ সময় ডিসেম্বরের মধ্যে নির্বাচন নিয়ে দেওয়া নিজের বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে মর্মে যুক্তি তুলে ধরেন তিনি।

শুক্রবার (৭ মার্চ) বিকালে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

একটি আন্তর্জাতিক মিডিয়ায় নিজের দেওয়া সাক্ষাৎকারের প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয়, এভাবে বলিনি। বলেছি পুলিশ যে নাজুক অবস্থায় আছে, সেই অবস্থায় থেকে নির্বাচন সম্ভব না। আমরা নির্বাচনের জন্য মানসিকভাবে প্রস্তুত রয়েছি।

তিনি বলেন, রয়টার্সের ইন্টারভিউতে কিছু মিস কোড হয়েছে। আমি বলেছিলাম যে আমাদের আর্থিক বিষয়ে সমাজের যে সচ্ছল মানুষ বা শুভাকাঙ্ক্ষী রয়েছেন, তারা মূলত আমাদের সহযোগিতা করে। আমরা একটা ক্রাউড ফান্ডিংয়ের দিকে যাচ্ছি। অনলাইন এবং অফলাইন কেন্দ্রিক। ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে কার্যালয় স্থাপনসহ ইলেকশন ফান্ডিং রিচ করব। বিভিন্ন গণমাধ্যমে এটা নিয়ে ভুল তথ্য এসেছে। এটা সংশোধনের জন্য অনুরোধ থাকবে।

তিনি বলেন, দেশের বর্তমান পুলিশ প্রশাসনের কিন্তু সুষ্ঠু নির্বাচন করার অভিজ্ঞতা নেই। তাদের সক্ষমতার পরীক্ষা হয় না দীর্ঘদিন ধরে। নির্বাচনের আগে আইনশৃঙ্খলার পরিস্থিতি অবশ্য উন্নত করতে হবে।

নাহিদ ইসলাম বলেন, সাম্প্রতিক দেশের বিভিন্ন স্থানে নারীর ওপর সহিংসতা, ধর্ষণের মতো ঘটনা ও ইভটিজিংয়ের মতো ঘটনা ঘটছে। এসব ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানাচ্ছে জাতীয় নাগরিক পার্টি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে বেধড়ক পেটালেন আ.লীগ নেতা

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

‘বাংলাদেশকে সত্যিই ভালোবাসি, তাদের সমর্থন অসাধারণ’— এমি মার্টিনেজ

ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকারের অবহেলায় হামে শিশু মারা গেছে : নাসিক প্রশাসক

পাগলা মসজিদে মিলল রেকর্ড টাকা

সংসদে হুইপ অপু  / স্বল্প সময়ে জনকল্যাণমুখী ও সাহসী বাজেট দিয়েছে সরকার

যে কারণে ইসলামি ব্যাংকিং প্রয়োজন

ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের নতুন হামলা

হারারেতে টস হেরে ব্যাটিংয়ে টাইগাররা

যে তিন অভিযোগে সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড

১০

কক্সবাজারে সড়কে ঝরল ২ যুবকের প্রাণ

১১

হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া আ.লীগ নেতা ফের গ্রেপ্তার

১২

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চাকরির সুযোগ, বেতন ৪০ হাজার

১৩

গ্রুপ পর্বেই বিদায়, সাথে সাথেই দুই বারের বিশ্বচ্যাম্পিয়নদের চার্টার্ড ফ্লাইট বাতিল

১৪

আবারও একসঙ্গে নিনা দব্রেভ ও পল ওয়েসলি

১৫

মোহাম্মদপুরে ‘পাটালি গ্রুপের’ সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেপ্তার ৮

১৬

দুই পা নেই, তবুও থামেনি জান্নাতুলের স্বপ্ন

১৭

করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা হচ্ছে

১৮

জাতীয়-আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে বাজেট: প্রতিমন্ত্রী

১৯

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচে যে ১০ রেকর্ড দেখল ফুটবল বিশ্ব

২০
X