কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৩, ০১:৪৯ পিএম
আপডেট : ১৫ জুন ২০২৩, ০৬:১৫ পিএম
অনলাইন সংস্করণ

দেশে-বিদেশে খেলা হচ্ছে : বললেন কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত

আগামী জাতীয় নির্বাচন নিয়ে শুধু দেশে নয়, বিদেশেও খেলা হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, কোটি কোটি টাকা ব্যয়ে লবিস্ট নিয়োগ করে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি।

কৃষক লীগের উদ্যোগে আজ বৃহস্পতিবার তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

সম্প্রতি এক সমাবেশে ভিসা নীতি নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের সমালোচনা করে বলেন, ‘এইবার যদি তুমি ভোটে কারচুপি করতে যাও, দিনের ভোট রাতে করো অথবা কুত্তা মার্কা নির্বাচন করো—তাহলে তোমার রেহাই নাই।’ এ বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনকে বিএনপি কুত্তা মার্কা নির্বাচন বলে।

মির্জা ফখরুলের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন সম্পর্কে বলতে গিয়ে তার মুখের বিষ এতই উগ্র—বলছে কুত্তা মার্কা নির্বাচন। একটা দলের মহাসচিবের মুখ দিয়ে এমন বিষাক্ত কথা কী করে বের হয়!’

‘তিনি কি দেখেননি গাজীপুরের নির্বাচন, তিনি কি দেখেননি বরিশালে…, তিনি কি দেখেননি খুলনা, কক্সবাজারের সাম্প্রতিক সময়ের নির্বাচন। এগুলো কি কুত্তা নির্বাচন। সুষ্ঠু নির্বাচনকে বিএনপি বলে কুত্তা নির্বাচন।’

অনুষ্ঠান উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের দলীয় প্রধান কার্যালয়ের মিলনায়তনে আলোচনার সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষক লীগের সহসভাপতি মাহবুব-উল-আলম শান্তি, শেখ জাহাঙ্গীর আলম, এস এম আকবর আলী চৌধুরী, হোসনে আরা, কৃষিবিদ মো. নজরুল ইসলাম, আবুল হোসেন, অ্যাডভোকেট মো. রেজাউল করিম হিরন, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ হাবিবুর রহমান মোল্লা, নুরে আলম সিদ্দিকী হক, নাজমুল হক পানুসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি হাসপাতালই মানুষের একমাত্র ভরসার জায়গা হতে হবে: প্রধানমন্ত্রী

ইয়াবা মামলায় দুজনের যাবজ্জীবন

হাতীবান্ধা থানার ওসির অপসারণ দাবিতে জামায়াতের বিক্ষোভ

‘২৪ জুলাই দেখা হবে’, ভিডিও বার্তায় ঢাকার ভক্তদের আতিফ

শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার

অতিবৃষ্টির আঘাতে বগুড়ার কৃষি, ৫ কোটি টাকার ফসলহানি

প্রক্সির সহায়তায় নিয়োগ, যোগদান করতে এসে কারাগারে ৪ জন

বিচারপ্রার্থীর মামলা সঠিকভাবে আদালতে উপস্থাপনের আহ্বান প্রধান বিচারপতির

কুকুরেয়ার প্লাস্টিকের ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’! আসল রহস্য কী?

আলিফ হত্যা: সাক্ষ্য দিতে গিয়ে আদালতে কান্নায় ভেঙে পড়লেন আইনজীবী

১০

আর্জেন্টিনার হারে মেসির পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

১১

সিএসইতে এ বি সিদ্দিকের স্মরণসভা

১২

নদীতে বিলীন বসতভিটার অর্ধেক, আশ্রয় হারানোর শঙ্কায় পরিবার

১৩

স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান

১৪

বিআরবি হসপিটালস লিমিটেডে আইভিএফ সেন্টারের সাফল্য উদযাপন

১৫

৯৯৯-এ ফোন: দুর্গম ঝরনায় যাওয়া ১০ শিক্ষার্থী উদ্ধার

১৬

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক / হজে ব্যাকঅ্যাপ আবাসন ১ শতাংশ রাখার অনুরোধ বাংলাদেশের

১৭

এই শিরোপা ফিরিয়ে আনতে সবকিছু উজাড় করে দেব: নিকো পাজ

১৮

এক্স-রে করে পেটে ইয়াবা শনাক্ত, গ্রেপ্তার ৬

১৯

ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা 

২০
X