কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৩, ১০:১৮ পিএম
আপডেট : ২২ আগস্ট ২০২৩, ১০:২১ পিএম
অনলাইন সংস্করণ

কাজী জাফরের স্মৃতি ধরে রাখার আহ্বান

বক্তব্য রাখছেন কাজী নাহিদ। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন কাজী নাহিদ। ছবি : কালবেলা

জাতীয় পার্টির একাংশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত কাজী জাফর আহমদের স্মৃতি ধরে রাখার আহ্বান জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান কাজী নাহিদ। আজ মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটউশন মিলনায়তনে এক স্মরণসভায় এ আহ্বান জানান তিনি।

কাজী জাফর আহমদের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টির (কাজী জাফর) উদ্যোগে এই স্মরণসভা হয়। ২০১৫ সালের ২৭ আগস্ট কাজী জাফর আহমদ মারা যান।

স্মরণসভায় কাজী নাহিদ বলেন, কাজী জাফর আহমদ নিজেই বাংলাদেশের এক ইতিহাস। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন কাজী জাফর আহমদের নামও থাকবে। কোনো ইতিহাসবিদ বাংলাদেশের ইতিহাস লিখতে গেলে সেখানে কাজী জাফরের নামও লিপিবদ্ধ হবে।

কাজী জাফরের স্মৃতি ধরে রাখার ওপর গুরুত্বারোপ করে জাতীয় পার্টির নেতাদের উদ্দেশে তিনি বলেন, কাজী জাফর আহমদকে বাঁচিয়ে রাখতে হলে নিয়মিত কর্মসূচি দিন। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে কাজী জাফরের স্বপ্ন পূরণ হবে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করে গেছেন। এ ক্ষেত্রে তিনি কোনো আপস করেননি।

স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে এবং যুগ্ম মহাসচিব এএসএম শামীমের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, জাতীয় পার্টির (জাফর) মহাসচিব আহসান হাবিব লিংকন, প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী আব্বাস খান, মো. সেলিম মাস্টার, অ্যাডভোকেট মজিবুর রহমান, অ্যাডভোকেট মওলানা রুহুল আমীন, ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন চৌধুরী, কাজী জাফর আহমদের বড় মেয়ে কাজী জয়া, যুগ্ম মহাসচিব কাজী মোহাম্মদ নজরুল, জাতীয় ছাত্রসমাজের সভাপতি কাজী ফয়েজ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১০

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১১

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১২

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৩

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৪

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৫

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৭

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৮

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৯

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

২০
X