কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ১০:০১ পিএম
অনলাইন সংস্করণ

‘ইসলামি দলগুলোকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন শহীদ জিয়া’

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত ইফতার অনুষ্ঠান। ছবি: কালবেলা
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত ইফতার অনুষ্ঠান। ছবি: কালবেলা

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান দেশের সকল ইসলামি দলকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। রোববার (১৬ মার্চ) বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

বরিশাল সদরের চাঁদপুরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। তিনি বরিশাল সদর উপজেলা বিএনপি'র ১ নং সদস্যও।

আবু নাসের রহমাতুল্লাহ বলেন, দীর্ঘ ১৫ বছর আওয়ামী লীগের নেতাকর্মীদের মাধ্যমে বেইজ্জতি হয়েছেন আলেম-ওলামারা। মাহফিলে সঠিক ধর্মীয় জ্ঞানের বক্তব্য দিতে পারেননি তারা। মাহফিলের পুর্বে বক্তাদের বলে দেওয়া হতো নির্দিষ্ট বিষয়ে বক্তব্য পেশ করার। যখনই সরকারের বিরুদ্ধে কোনো বক্তন্য প্রকাশ পেতো তখনই মাহফিল বন্ধ করে দেওয়াসহ আলেমদের নানাভাবে হয়রানি করা হতো।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের সময়ে ইসলামী রাজনীতি নিষিদ্ধ ছিল। যারাই ইসলামী রাজনীতিতে যুক্ত হয়েছিল তাদেরকেই মামলা-হামলাসহ বিভিন্নভাবে হয়রানী করা হয়েছে। অনেক আলেমদের মিথ্যা মামলায় কারাবরণ ও ফাঁসিও দিয়েছে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার।

আবু নাসের বলেন, আগামীর বাংলাদেশ হবে শান্তি ও সম্প্রিতির উন্নত ও সমৃদ্ধশালী একটি দেশ। এমন স্বপ্ন ও বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বে আগামীর বাংলাদেশ উন্নত দেশে রুপান্তরিত হবে। এজন্য তার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

চাঁদপুরা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ নাসির উদ্দিন মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল আমিন, সদর উপজেলা যুবদলের আহবায়ক তৌহিদুল ইসলাম উজ্জল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ শামসুল কবির ফরহাদ, চাঁদপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবিএম মোখলেছুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন টিটু, শামীম হোসেন, শহিদুল ইসলাম সাজ্জাদ, ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মাসুম, ইলিয়াস আহমেদসহ নেতাকর্মীবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১০

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১১

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১২

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৩

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৪

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৫

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৬

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৮

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৯

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

২০
X