কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ০৮:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির বিরুদ্ধে আবার দায় চাপানোর রাজনীতি শুরু হয়েছে : মুরাদ

ধামরাইয়ে গামগুটিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন ইয়াছিন ফেরদৌস মুরাদ। ছবি : কালবেলা
ধামরাইয়ে গামগুটিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন ইয়াছিন ফেরদৌস মুরাদ। ছবি : কালবেলা

ঢাকা জেলা যুবদল সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেছেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের সময় বিএনপির বিরুদ্ধে যেভাবে অপপ্রচার চালানো হতো এখনো সেই সংস্কৃতি দেখা যাচ্ছে। বিএনপির বিরুদ্ধে আবার সেই দায় চাপানোর রাজনীতি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) ধামরাইয়ে গামগুটিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, দেশের যে কোনো প্রান্তে যেকোনো কিছু ঘটলে তার জন্য বিএনপিকে দোষারোপ করা হচ্ছে। পরাজিত শক্তির সঙ্গে কিছু সুবধিবাদী দল এই ষড়যন্ত্র শুরু করেছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, দেশ ও জাতি এক কঠিন সময় পার করছে। এ জন্য আমরা ধৈর্য ধরছি। সবার সঙ্গে সহনশীল আচরণ করছি। এর মানে এই নয় যে, কেউ অন্যায় করে আমাদের ওপর দায় চাপিয়ে দিলে তা মেনে নিতে হবে।

মুরাদ আরও বলেন, দলের নাম ব্যবহার করে বা পতিত আওয়ামী লীগের কেউ যেন অসৎ বা উচ্ছৃঙ্খল কাজ না করতে পরে সে দিকে সকলকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। তিনি সবাইকে সতর্ক করে বলেন, কেউ অপকর্ম করলে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

স্থানীয় নেতা তৈমুর হোসেন তোলা মিয়ার সভাপতিত্ব বক্তব্য রাখেন দেওয়ান লোকমান হোসেন, এবাদুল হক জাহিদ, সুনীল সাহা, ইসমাইল হোসেন সুমন, আইয়ুব আলী, শরিফ, ইসমাইল হোসেন, আনিসুর রহমান, মুখলেছুর রহমান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১০

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১১

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১২

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৩

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৪

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৫

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৬

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৭

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৮

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৯

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

২০
X