কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ০২:৪৪ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ০২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগই রাজনীতিকে দূষিত করেছে : আলাল

গণঅধিকার পরিষদ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। ছবি : কালবেলা
গণঅধিকার পরিষদ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। ছবি : কালবেলা

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আজকে দেশে যা কিছু দুষিত হয়েছে তার মূলে রয়েছে আওয়ামী লীগ। মূলত স্বাধীনতার পর থেকেই এ আওয়ামী লীগই দেশের রাজনীতিকে দূষিত করেছে।

বুধবার (২৩ আগস্ট) দুপুরে সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে গণঅধিকার পরিষদ আয়োজিত 'নাগরিকদের সাংবিধানিক ও মানবাধিকার সুরক্ষা' শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আলাল বলেন, আওয়ামী লীগ ভাঁওতাবাজি করে বই লিখে প্রমাণ করতে চায় তারা জনগণের বন্ধু। আসলে তারা প্রভূর মতো ভূমিকা রাখছেন।

বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্ত বলেছিলেন- এ যেন মন্ত্রিসভা নয়, কচিকাঁচার মেলা। আজকে সরকারের অনেক মন্ত্রীর বক্তব্যে প্রমাণ হয়- এটি মন্ত্রিপরিষদ নয়, কচিকাঁচার মেলা।

তিনি বলেন, নির্বাচনের নীল নকশা বাস্তবায়নের জন্য আজ ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার বানানো হয়েছে। ইউপি চেয়ারম্যানের মাধ্যমে ভুয়া জন্মসনদ নিয়ে অপ্রাপ্তবয়স্কদের ভোটার বানানো হয়েছে।

আলাল বলেন, আওয়ামী লীগে আজকে তোফায়েল আহমেদের মতো লোক অপদস্ত হন। মোজাফফর হোসেন পল্টু, ড. কামাল হোসেন এবং আ স ম আব্দুর রবের মতো লোকেরা আওয়ামী লীগ করতে পারেননি। কোনো ভদ্রলোক এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠাতারা এ দল করতে পারেনি। সব হাইব্রিড। এই হাইব্রিডরা বড় বড় জায়গা দখল করে আছে। তিনি বলেন, আজকে প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে, বিচার বিভাগকে দলীয়করণ করা হয়েছে। সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করা হচ্ছে। আজকে সময় টিভি এবং ৭১ টেলিভিশনের পক্ষে অবস্থান নিয়ে কেউ কেউ বিএনপির সমালোচনা করছেন। যখন দিগন্ত টেলিভিশন, চ্যানেল ওয়ান, সিএসবি, আমার দেশ, দিনকাল বন্ধ করে দেওয়া হলো তখন কোথায় ছিলেন আপনারা।

তিনি আরও বলেন, এই শাসকগোষ্ঠীকে কিছুদিন হলেও তাদের ক্ষমতা থেকে বাইরে রাখতে হবে। তাহলে তারা বুঝবেন, তারা দেশের কী ক্ষতি করেছেন।

গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদ খানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এতে আরও বক্তব্য রাখেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী, শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল লতিফ মাসুম, জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় পার্টির (জাফর) মহাসচিব আহসান হাবিব লিংকন, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, এনডিপির চেয়ারম্যান ক্বারী আবু তাহের, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ফাতিমা তাসনিম, আবু হানিফ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X