কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

দেশের কল্যাণে দ্রুত নির্বাচন দিন : আমিনুল হক 

রাজধানীর মোহাম্মদপুরে তারেক রহমানের পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণকালে কথা বলেন আমিনুল হক। ছবি : কালবেলা
রাজধানীর মোহাম্মদপুরে তারেক রহমানের পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণকালে কথা বলেন আমিনুল হক। ছবি : কালবেলা

অন্তর্বর্তী সরকারকে এই বছরের ভিতরেই জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করার কারণে দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে, নানা ষড়যন্ত্র চলছে। তাই দেশ এবং দেশের মানুষের কল্যাণে দ্রুত নির্বাচন দিন।

রোববার (২৩ মার্চ) দিনব্যাপী মোহাম্মদপুর থানার ৩৪, ২৯ ও ৩১নং ওয়ার্ড এবং শেরেবাংলা নগর থানার ২৭নং ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, গত ছয় মাসে আমরা দেখেছি বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এখনো পর্যন্ত স্থিতিশীলতা ফিরে আসেনি। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। আজকে দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ, রাহাজানি, ছিনতাই, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপকর্ম বেড়েই চলেছে।

এ সময় সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি-ডাকাতি রোধে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে আরও বেশি শক্তিশালী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে সুন্দরভাবে সংস্কারের মাধ্যমেই দেশ পরিপূর্ণভাবে মানুষের সেবায় নিয়োজিত থাকবে। আমরা চাই, বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক। দেশে স্থিতিশীলতা ফিরে আসুক, যা সবার জন্যই মঙ্গল।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে পতিত স্বৈরাচারের দোসরদের রেখে দেশ পরিপূর্ণ সংস্কার সম্ভব নয় উল্লেখ করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, পরিপূর্ণ সংস্কার ও স্বৈরাচারমুক্ত করতে দেশে একটি নির্বাচিত সরকার দরকার, জনগণের সরকার দরকার। সেই জনগণের সরকারের মাধ্যমেই গত ১৭ বছরে ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে পরিপূর্ণ সংস্কার হবে। দেশ স্বৈরাচারমুক্ত হবে এবং দেশে পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে।

আমিনুল হক বলেন, বিএনপি এ দেশের সাধারণ মানুষের দল। সাধারণ মানুষকে নিয়েই বিএনপির পথচলা। সাধারণ মানুষকে সঙ্গে নিয়েই বিএনপি একটি সুন্দর সমাজ, একটি সমৃদ্ধশালী বাংলাদেশ ও একটি মানবিক বাংলাদেশ গড়তে চায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১০

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১১

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১২

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৩

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৪

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৫

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৬

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৭

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৮

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৯

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

২০
X