কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৫, ০৪:২২ পিএম
আপডেট : ৩১ মার্চ ২০২৫, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ
ঈদুল ফিতর

জুলাই অভ্যুত্থানে আহতদের নিয়ে এ্যাব’র প্রকৌশলীদের ভিন্নরকম আয়োজন

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আহত সহযোদ্ধাদের মাঝে বিএনপির ঈদ উপহার বিতরণ। ছবি : কালবেলা
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আহত সহযোদ্ধাদের মাঝে বিএনপির ঈদ উপহার বিতরণ। ছবি : কালবেলা

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন যোদ্ধাদের নিয়ে ভিন্নরকম ঈদ আয়োজন করেছে প্রকৌশলীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (এ্যাব)।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এ্যাব’র সদ্য সাবেক কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতারা ঈদের দিন সোমবার (৩১ মার্চ) রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আহত সহযোদ্ধাদের মাঝে ঈদের উপহার বিতরণ করেন। দুই হাসপাতালে পৃথকভাবে মোট ১৬০ জনের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।

ঈদ উপহার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, এ্যাবের সদ্য সাবেক মহাসচিব প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ, সাবেক সহসভাপতি প্রকৌশলী মো. মোস্তফা-ই জামান সেলিম (সিআইপি), প্রকৌশলী মো. হেলাল উদ্দিন তালুকদার, প্রকৌশলী এটিএম তানভিরুল হাসান তমাল, সাবেক সিনিয়র যুগ্ম মহাসচিব প্রকৌশলী কেএম আসাদুজ্জামান চুন্নু, সাবেক প্রচার সম্পাদক প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, অন্যদের মধ্যে প্রকৌশলী মঞ্জুর আলী, প্রকৌশলী বিজু বড়ুয়া, প্রকৌশলী, আইনুল কবির, প্রকৌশলী মো. আরিফুল হক, প্রকৌশলী রাজীব শেখ, প্রকৌশলী মো. শাহীন হাওলাদার, প্রকৌশলী শেখ আহমদ, প্রকৌশলী শফিউল আজিম ফাহিম, প্রকৌশলী নাজমুল হোসেন, প্রকৌশলী মো. মিনহাজ, প্রকৌশলী আকিব জাফর, প্রকৌশলী রিয়াদুস সালেহীন সাদি, প্রকৌশলী মহিউদ্দিন সেলিম, প্রকৌশলী বাহার, প্রকৌশলী জাকির, প্রকৌশলী শফিউল ইসলাম খোকা, প্রকৌশলী আবু হানিফ, প্রকৌশলী আশিকুর রহমান, প্রকৌশলী সাজ্জাদ, প্রকৌশলী সাইফুর রহমান, প্রকৌশলী দিপু, প্রকৌশলী হাফিজুর রহমান, প্রকৌশলী সিয়াম, প্রকৌশলী রিজনসহ এ্যাবের বিভিন্ন নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

 ডলারে তেল বিক্রির সুযোগ পেতে পারে ইরান: মার্কিন অর্থমন্ত্রী

চীনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট’ সম্মেলন অনুষ্ঠিত

চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

সীমান্তে ‘লাইট বন্ধ করে’ ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

কোরিয়ানদের হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী

যে কারণে বাতিল হয়েছে ভিনিসিয়ুসের সেই ‘গোল’

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রেম করে বিয়ে, সাবেক স্বামীর মেসেজে প্রাণ গেল গৃহবধূর

১০

বিএনপি-চীনা কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১১

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

১২

কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে নাম লেখালেন নেইমার

১৩

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের

১৪

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

১৫

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

১৬

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১৭

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৮

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

১৯

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

২০
X