কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫, ০৬:৩৪ পিএম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ০৬:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

নেতাকর্মীদের উদ্দেশে ছাত্রদলের জরুরি নির্দেশনা

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষা উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের সকল জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌর ও কলেজ ইউনিটের নেতাকর্মীদের প্রতি জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (১৩ এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা চলমান রয়েছে। এই সময়ে পরীক্ষা চলাকালীন প্রচণ্ড গরমের মাঝে পরীক্ষার্থীদের সম্মানিত অভিভাবকদের পরীক্ষা কেন্দ্রের বাইরে মারাত্মক ধকল পোহাতে হচ্ছে। এই প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করা হচ্ছে :

১. পরীক্ষা চলাকালীন সময়ে প্রচলিত নিয়ম মোতাবেক পরীক্ষা কেন্দ্র থেকে নিয়মানুযায়ী যথাযথ দূরত্ব বজায় রেখে অভিভাবকদের জন্য পানি ও স্যালাইন সরবরাহ এবং ছায়ার মাঝে বিশ্রামের ব্যবস্থা করার যথাসাধ্য চেষ্টা করতে হবে।

২. তীব্র গরমে কেউ অসুস্থ হয়ে পড়লে জরুরি চিকিৎসা ও ওষুধের ব্যবস্থা করতে হবে। এজন্য পরবর্তী পরীক্ষা থেকেই ছাত্রদলের নেতাকর্মীরা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন।

৩. পরীক্ষার্থীদের প্রয়োজনে কলম, স্কেল ও পেনসিলের ব্যবস্থা করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই নির্দেশনা প্রদান করেন এবং নেতাকর্মীদের যথাসাধ্য সম্মানিত অভিভাবকদের পাশে থাকার আহবান জানান। একইসঙ্গে তারা ছাত্রদলের নেতাকর্মীদের কোনোভাবেই গেটে জটলা না করা, কেন্দ্র থেকে নিয়মানুযায়ী দূরত্ব বজায় রেখে হেল্প ডেস্ক স্থাপনের মাধ্যমে কার্যক্রম পরিচালনার নির্দেশনা প্রদান করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

ইরানের অবমুক্ত সম্পদ কোথায় ব্যয় হবে জানালেন ভ্যান্স

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

১০

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

১১

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

১২

অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

রাতে মুক্তিপণ দাবি, সকালে মিলল সেঁজুতির লাশ

১৪

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্যকে হত্যায় আরও এক আসামি গ্রেপ্তার

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

১৬

প্রবাসী মামা-শ্বশুরকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল আব্দুল্লাহর

১৭

ফটোশুট নয়, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় গুরুত্ব পাচ্ছে কূটনৈতিক অগ্রগতি

১৮

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ আইনমন্ত্রীর

১৯

আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

২০
X